পুবের কলম ওয়েব ডেস্কঃ শপথ নেওয়ার পরেই একের পর কড়া পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুর্নীতি নিয়ে কড়া অবস্থান নিয়েছেন। আগের সরকারের আমলে একাধিক ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠেছিল। তার মধ্যে স্বাস্থ্যক্ষেত্রেও দুর্নীতির অভিযোগ সামনে এসেছিল। এবার এনিয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

 

শনিবার মুখ্যমন্ত্রী বলেন, ডাক্তার, নার্স এবং অন্যান্য পোস্টের ক্ষেত্রে নিয়োগ হয়েছে মাত্র ৫৩ শতাংশ। তিনি নিয়োগ প্রক্রিয়াতে স্বচ্ছতা আনার কথা জানান। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, আগামী তিন মাসের মধ্যে নিয়োগ পলিসিতে স্বচ্চতা আনা হবে তারপরে নিয়োগ করা হবে। মুখ্যমন্ত্রী আরও জানান, বাংলায় যে নিয়োগ হয়েছে তা জাতিয় গড়ের তুলনায় অনেক কম। মুখ্যমন্ত্রীর কথায় জাতীয় গড় ৯৮ শতাংশ।

এদিন এই ঘোষণার সময়  মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন মুখ্যসচিব মনোজকুমার আগরওয়াল ও প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্ত। এর পাশাপাশি ন্যাশনাল কোয়ালিটি এসুরেন্স টেন্ডারেরও বাংলা অনেকটা পিছিয়ে বলে জানান মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, বাংলায় কাজ হয়েছে মাত্র ৫৬.৬৮ শতাংশ কাজ হয়েছে। তিনি আশ্বাস দিয়ে জানান, একটু সময় লাগবে কিন্তু, চলতি অর্থবর্ষে তা ১০০ শতাংশ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। 

এদিন, শিয়ালদহে সরকারি উদ্যোগে আয়োজিত রোজগার মেলায় অংশ নিয়ে আগের সরকারে দুর্নীতির অভিযোগ নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, আগের সরকারের দুর্নীতির ফলে রাজ্যের অনেক বদনাম হয়েছে। নতুন নিয়োগ নীতি কার্যকর করা হবে। আগামী বাজেট অধিবেশনে এই প্রস্তাব পেশ করার কথা জানান তিনি। এছাড়াও পরীক্ষার্থীদের কার্বন কপি দেওয়ার বিষয়ে জানান, নতুন নিয়োগ নীতিতে উদ্দেশ্যে থাকবে ওএমআর কার্বন কপি দেওয়ার। রাজ্য সরকারের উদ্দেশ্য হল স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা।