দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা ও সতীর্থ আশিস বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সকালে ৭৫ বছর বয়সে আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই রাজ্যের রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে আসে।
আরও পড়ুন:
পাঁচবারের বিধায়ক, প্রাক্তন মন্ত্রী এবং বিধানসভার ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করা আশিস বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ রাজনৈতিক সহকর্মী ছিলেন। যদিও ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের পর তিনি রাজনৈতিক শিবির বদল করেছিলেন, তবুও তাঁদের দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পর্ক অটুট ছিল বলে জানা যায়।
আরও পড়ুন:
রবিবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তা দিয়ে মমতা লেখেন, আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু তাঁকে অত্যন্ত ব্যথিত করেছে। তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন শিক্ষকতা করা আশিসবাবু রামপুরহাট ও বীরভূমে ‘মাটির মানুষ’ হিসেবে পরিচিত ছিলেন। পাঁচবারের বিধায়ক ও প্রাক্তন ডেপুটি স্পিকার হিসেবে তিনি রামপুরহাটের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।
আরও পড়ুন:
মমতা আরও অভিযোগ করেন, রাজনৈতিক জীবনে বহুবার আশিস বন্দ্যোপাধ্যায়কে হেনস্তা ও অপমানের মুখে পড়তে হয়েছে।
জীবনের শেষদিকে তিনি প্রবল মানসিক চাপের মধ্যেও ছিলেন বলে দাবি করেন মমতা। তাঁর ভাষায়, ‘রাজনীতির বিষ যে কীভাবে ধীরে ধীরে একজন মানুষকে শেষ করে দিল, তা বোঝা যাচ্ছে আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে।’আরও পড়ুন:
২০২৬ সালের বিধানসভা নির্বাচনে রামপুরহাট আসনে বিজেপির ধ্রুব সাহার কাছে পরাজিত হন আশিস বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের পর একবার কলকাতায় যাওয়ার পথে তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ ও কটূক্তির অভিযোগও ওঠে। এই ঘটনায় বিজেপির নাম জড়িয়েছিল বলে অভিযোগ করা হয়।
আরও পড়ুন:
দীর্ঘদিনের সতীর্থকে হারিয়ে শোক প্রকাশ করে মমতা তাঁর পরিবার, অসংখ্য ছাত্রছাত্রী ও অনুরাগীদের প্রতি সমবেদনা জানিয়েছেন।