পুবের কলম ওয়েবডেস্ক,সোনিয়া গান্ধীর স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লভ’ প্রকাশিত হওয়ার আগেই তা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। শুক্রবার কংগ্রেস অভিযোগ করেছে, নরেন্দ্র মোদি সরকার এবং বিজেপির চাপের কারণেই বইটি প্রকাশের সিদ্ধান্ত থেকে পিছিয়ে এসেছে পেঙ্গুইন র্যান্ডম হাউস ইন্ডিয়া। বিশেষ করে বইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) এবং চিনের ভারতীয় ভূখণ্ড দখল সংক্রান্ত অংশ নিয়েই আপত্তি তোলা হয়েছিল বলে কংগ্রেসের দাবি।
ঘটনার সূত্রপাত প্রকাশক ও লেখকের মধ্যে পাণ্ডুলিপি নিয়ে আলোচনাকে কেন্দ্র করে।
আরও পড়ুন:
এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির বিরুদ্ধে সরাসরি সরব হন কংগ্রেস নেতারা।
প্রাক্তন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট প্রশ্ন তোলেন, বিশ্বজুড়ে বইটির মূল সংস্করণ প্রকাশে পেঙ্গুইন প্রস্তুত থাকলে ভারতে কেন পরিবর্তনের প্রয়োজন হল? তাঁর অভিযোগ, কোনও রাজনৈতিক চাপ না থাকলে এমন পরিস্থিতি তৈরি হওয়ার কারণ কী? গেহলটের মতে, কোনও লেখকের বক্তব্য প্রকাশের আগে রাজনৈতিক চাপের কারণে তা বাদ দেওয়ার চেষ্টা বাক্স্বাধীনতা এবং গণতন্ত্রের জন্য উদ্বেগজনক। কংগ্রেস সাংসদ গৌরব গগৈও প্রকাশনা সংস্থার ব্যাখ্যাকে ‘দুর্বল’ বলে আক্রমণ করেছেন।