পুবের কলম ওয়েব ডেস্ক: কলকাতা হাই কোর্টের নির্দেশে মেয়ো রোডের বদলে ক্যাথিড্রাল রোডে আয়োজিত হয়েছিল তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসের সভা। কিন্তু দুপুর ১টার পর প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভাস্থলে পৌঁছতেই চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তাঁকে দেখতে হাজার হাজার মানুষ গার্ডরেল সরিয়ে মঞ্চের দিকে এগিয়ে যান। এই প্রবল ভিড়ের মধ্যে বেশ কয়েকটি সাধারণ গাড়ি এবং একটি অ্যাম্বুল্যান্স আটকে পড়ে।
আরও পড়ুন:
পরিস্থিতি সামাল দিতে নিজেই আসরে নামেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আধ ঘণ্টার জন্য সভা বন্ধ রাখার নির্দেশ দেন এবং নিজে দাঁড়িয়ে থেকে আটকে পড়া গাড়িগুলি পার করার ব্যবস্থা করেন। পাশাপাশি সভায় ইচ্ছে করে গাড়ি ঢুকিয়ে দেওয়ার অভিযোগ তুলে মঞ্চ থেকে পুলিশের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন তিনি। আটকে পড়া সমস্ত গাড়ি নির্বিঘ্নে বেরিয়ে যাওয়ার পর ফের সভার কাজ শুরু হয় এবং বক্তব্য রাখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, আদালতের নির্দেশ অনুযায়ী দুপুর ৩টের মধ্যে এই সভা শেষ করার বাধ্যবাধকতা ছিল।