পুবের কলম ওয়েব ডেস্ক: কলকাতার ভবানীপুরে আয়োজিত রাখিবন্ধন উৎসবে উপস্থিত হয়ে 'দেশবিরোধী' শক্তির বিরুদ্ধে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার এই অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি দেশের অভ্যন্তরীণ শত্রুদের তীব্র সমালোচনা করেন। পাশাপাশি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো রাজ্যের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের দেওয়ালে মাওবাদী নেতা কিষানজির নামে স্লোগান লেখা নিয়ে তিনি চরম ক্ষোভ প্রকাশ করেন।
আরও পড়ুন:
মুখ্যমন্ত্রী বলেন, কলকাতার রাস্তায় যখন 'কাশ্মীরের আজাদি' বা স্বাধীনতার স্লোগান ওঠে, তখন তাঁর খুব কষ্ট হয়।
স্বাধীন দেশে নতুন করে কিসের আজাদি চাওয়া হচ্ছে, তা নিয়ে তিনি সরাসরি প্রশ্ন তোলেন। একইসঙ্গে যাদবপুরের কলা বিভাগের দেওয়ালে 'রেড স্যালুট কিষানজি' লেখা নিয়েও তিনি উষ্মা প্রকাশ করেন। মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, যে ব্যক্তি দেশের সংবিধান মানতেন না এবং ভোট বয়কটের ডাক দিতেন, তাঁকে সম্মান জানিয়ে আগামী প্রজন্মকে ঠিক কী শেখানো হচ্ছে?আরও পড়ুন:
বহিঃশত্রুদের মোকাবিলা করার জন্য দেশের সেনাবাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে বলে তিনি আশ্বস্ত করেন। তবে যাঁরা দেশের ভিতরে থেকে 'জনগণমন' বা 'বন্দে মাতরম'-এর অবমাননা করে দেশকে দুর্বল করার চেষ্টা করেন, এই রাখিবন্ধনের পবিত্র দিনে তাঁদের বাড়ির আবর্জনার মতোই সাফ করার শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী।