পুবের কলম ওয়েবডেস্ক, কৈলাস-মানস সরোবর যাত্রায় গিয়ে নেপালের প্রাকৃতিক বিপর্যয়ের পর নিখোঁজ শিলিগুড়ির বাসিন্দা সমর মণ্ডল। মঙ্গলবার পরিবারের সঙ্গে শেষবার ফোনে কথা হয়েছিল তার। এরপর থেকেই তার সঙ্গে আর যোগাযোগ করা যাচ্ছে না। প্রিয়জনের কোনও খবর না পেয়ে উদ্বেগে দিন কাটাচ্ছে পরিবার।
আরও পড়ুন:
সমর শিলিগুড়ির শান্তিনগর বউবাজার এলাকার বাসিন্দা।
ভ্রমণপ্রিয় সমর চলতি মাসের ১৬ আগস্ট একটি ট্রাভেল এজেন্সির মাধ্যমে কৈলাস-মানস সরোবরের উদ্দেশে নেপালে যান। যাত্রাপথে নিয়মিত পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন তিনি। পরিবার জানিয়েছে, মানস সরোবর পৌঁছনোর আগেই অসুস্থ হয়ে পড়েন সমর। শারীরিক সমস্যার কথা জানিয়ে কয়েকবার ফিরে আসার ইচ্ছার কথাও জানিয়েছিলেন। তবে বহুদিনের স্বপ্ন কৈলাস যাত্রা সম্পূর্ণ করার ইচ্ছাও তার ছিল।আরও পড়ুন:
মঙ্গলবার শেষবার ফোনে কথা হয় পরিবারের সঙ্গে। তখনও অসুস্থতার কথা জানিয়েছিলেন সমর। জানিয়েছিলেন, বুধবার ইমিগ্রেশনের কাজ শেষ করে কাঠমান্ডু ফিরে আসবেন। কিন্তু এরপর থেকেই তাঁর ফোনে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।
আরও পড়ুন:
বৃহস্পতিবার নেপালে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের খবর প্রকাশ্যে আসার পর পরিবারের উৎকণ্ঠা আরও বেড়ে যায়।
ট্রাভেল এজেন্সির সঙ্গেও যোগাযোগের চেষ্টা করে সাড়া মেলেনি বলে পরিবারের অভিযোগ।সমরের স্ত্রী ও দুই সন্তান প্রশাসনের কাছে দ্রুত তার সন্ধানের আবেদন জানিয়েছেন। বাড়িতে রয়েছেন বৃদ্ধ মা-বাবাও। ছেলের কোনও খবর না পেয়ে তারা বারবার অসুস্থ হয়ে পড়ছেন। ইতিমধ্যে সমরের দাদা তার খোঁজে কাঠমান্ডুর উদ্দেশে রওনা হয়েছেন।