পুবের কলম ওয়েব ডেস্ক: ১২ রবিউল আউয়াল আল্লাহর নবী হযরত মুহাম্মদ সা.-এর জন্মদিন। এই পবিত্র দিনটিতে সারা দুনিয়ার সঙ্গে আমাদের রাজ্যের রাজধানী কলকাতাতেও নবী দিবস পালন করা হয় নানাভাবে। বিভিন্ন জায়গায় নবী সা.-এর শানে বর্ণাঢ্য মিছিল বের হয়। বহু জায়গায় তাঁর সম্মানে আয়োজিত হয় জালসা। অনেক জায়গায় আয়োজন করা হয় নাত-এ-রাসূল প্রতিযোগীতার।
এছাড়া থাকে নবী সা.-এর জীবন এবং তাঁর বিশাল কর্মকান্ড নিয়ে আলোচনা চক্র ইত্যাদি।আর কলকাতায় নবী দিবস পালনে একটি বড় জায়গাজুড়ে থাকে মেটিয়াবুরুজ, গার্ডেনরিচ, বটতলা। এই অঞ্চলের গার্মেন্টস মালিক এবং ওস্তাগররা নবী সা.-কে সম্মান জানানোর জন্য নিজেরাই বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন, অংশ নেন মিছিলেও। এছাড়া সমাজসেবামূলক নানা কাজেও তাঁরা অংশ নেন। যেমন বস্ত্র বিতরণ, শরবত প্রদান ইত্যাদি।
আরও পড়ুন:

বিগত বহু বছর ধরে ১২ রবিউল আউয়াল পালন করে আসছে এই বিস্তীর্ণ এলাকার মানুষ। এক সময় মাওলানা কাসেম আলভীর নেতৃত্বে অনুষ্ঠিত হত এই মিছিল। শোভাযাত্রায় ওই এলাকার দর্জি সমাজের ব্যবসায়ী ও গুণীজনরা সম্পৃক্ত থাকতেন। সেই ট্রাডিশন এখনও বজায় রয়েছে।
বুধবার সকাল ১০টায় মেটিয়াবুরুজের লাল মসজিদ থেকে শুরু হয় পদযাত্রা, শেষ হয় বিচালি ঘাটে।
আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন আলহ´াজ শওকত আলভী, মুহাম্মদ আলি হালদার, হাজী আলতাফ। উপস্থিত ছিলেন এই এলাকার বিধায়ক জনাব আবদুল খালেক মোল্লা। এছাড়া আলহ´াজ জাহাঙ্গির আলি (রাজা ভাই), আলহ´াজ সফিউদ্দীন মন্ডল, আলহ´াজ বাহারুল ইসলাম লস্কর, সাহাবুদ্দিন মোল্লা, হাজী কলিমউদ্দীন মোল্লা, বাপি মোল্লা, জাহির আব্বাস মোল্লা নবী সা.-এর সম্মানে আয়োজিত এই পদযাত্রায় অংশ নেন। এই উদ্যোগে অনেক অমুসলিম সম্প্রদায়ের ভাইরাও নিজেকে যুক্ত করেন।