পুবের কলম ওয়েব ডেস্ক: উত্তরপ্রদেশের গোন্ডা জেলায় ইদ মিলাদ-উন-নবির মিছিলে লাউডস্পিকারে স্লোগান বাজানোর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ঘটনায় মামলা রুজু করে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশের তরফে।
আরও পড়ুন:
জানা গিয়েছে, ঘটনাটি গোন্ডা জেলার মতিগঞ্জ থানা এলাকার বেলাওয়া নৌ পুরওয়া গ্রামের। ওই মিছিলে প্রচুর মানুষ অংশ নিয়েছিলেন। সেখানে একটি ই-রিকশায় সাউন্ড সিস্টেম ও লাউডস্পিকার লাগিয়ে বিভিন্ন গান বাজানো হচ্ছিল।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ওই লাউডস্পিকার থেকেই ‘গুস্তাখ-এ-নবি কি এক সাজা, সর তন সে জুদা’ স্লোগানটি বাজানো হচ্ছে।আরও পড়ুন:
ভিডিওটি নজরে আসতেই তদন্ত শুরু করেছে মতিগঞ্জ থানার পুলিশ। সার্কেল অফিসার (সদর) অভিষেক দাবাচিয়া জানিয়েছেন, পুলিশকে অবিলম্বে একটি এফআইআর দায়ের করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, যে ই-রিকশা থেকে এই স্লোগান বাজানো হয়েছিল, সেটি বাজেয়াপ্ত করে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। তবে ঠিক কোন ধারায় মামলা রুজু হবে, তা এখনও পুলিশের তরফে স্পষ্ট করা হয়নি। ভিডিওটি কবে ও কোথায় রেকর্ড করা হয়েছে এবং এর নেপথ্যে কাদের মদত রয়েছে, তা চিহ্নিত করতে বর্তমানে জোরকদমে তদন্ত চালাচ্ছেন তদন্তকারীরা।