আগামী বছর সেই বইমেলাই পা দেবে ৫০ বছরে। সুবর্ণজয়ন্তীর বইমেলার আয়োজন নিয়ে নবান্নের বৈঠকের পর রাজ্য সরকারের পক্ষ থেকে প্রকাশিত কার্যবিবরণীতে জানানো হয়েছে, আগের মতোই পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড বইমেলার মূল আয়োজক হিসেবে থাকবে। তবে এবার গিল্ডকে সহযোগিতা করবে ন্যাশনাল বুক ট্রাস্ট ও ইজেডসিসি।
আরও পড়ুন:
পাশাপাশি বইমেলার জন্য গঠন করা হয়েছে ২৪ সদস্যের একটি উপদেষ্টা কমিটি। সেখানে রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘের প্রতিনিধিদের পাশাপাশি অধ্যাপক, কবি, সাহিত্যিক ও গিল্ডের প্রতিনিধিরাও রয়েছেন।
এই কমিটি বইমেলার আয়োজন নিয়ে গিল্ডকে পরামর্শ ও প্রয়োজনীয় নির্দেশনা দেবে।১৯৭৬ সালের ৫ মার্চ প্রথম কলকাতা বইমেলার সূচনা হয়েছিল। ২০২৭ সালে সেই বইমেলা ৫০ বছরে পা দেবে। নবান্নের প্রকাশিত কার্যবিবরণী অনুযায়ী, আগামী ২২ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত সল্টলেকের সেন্ট্রাল পার্কে অনুষ্ঠিত হবে সুবর্ণজয়ন্তীর কলকাতা বইমেলা।
আরও পড়ুন:
গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় ও সভাপতি সুধাংশু শেখর দে জানিয়েছেন, রাজ্য সরকারের কার্যবিবরণী তাঁদের হাতে এসেছে।
তাঁদের কথায়, গিল্ডই মূল আয়োজক থাকছে। ন্যাশনাল বুক ট্রাস্ট ও ইজেডসিসি সহযোগিতা করবে। ২৪ সদস্যের উপদেষ্টা কমিটিও গঠিত হয়েছে। সকলের সহযোগিতায় ৫০ বছরের কলকাতা বইমেলা আরও বর্ণময় হয়ে উঠবে বলে আশাবাদী আয়োজকেরা।এখন নজর, সুবর্ণজয়ন্তীর বইমেলায় কোন দেশকে ফোকাল থিম কান্ট্রি করা হয়।
আরও পড়ুন:
গতবারের থিম কান্ট্রি ছিল আর্জেন্টিনা। এবার ৫০তম বর্ষের বিশেষ আয়োজন ঘিরে ইতিমধ্যেই বইপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ।