পুবের কলম ওয়েবডেস্ক, আমেরিকার কান্ট্রি সংগীতের কিংবদন্তি ডলি পার্টন আর নেই। ২৫ আগস্ট, মঙ্গলবার, ৮০ বছর বয়সে প্রয়াত হয়েছেন বিশ্বখ্যাত এই গায়িকা ও গীতিকার। পরিবারের তরফে তাঁর মৃত্যুর খবর জানানো হয়েছে। দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর ন্যাশভিলের ভ্যান্ডারবিল্ট-ইংগ্রাম ক্যানসার সেন্টারে তাঁর মৃত্যু হয়।

১৯৪৬ সালের ১৯ জানুয়ারি টেনেসির দরিদ্র পরিবারে জন্ম ডলির।

১২ ভাইবোনের মধ্যে তিনি ছিলেন চতুর্থ। মাত্র ৬ বছর বয়সেই প্রথম গান লেখেন। কৈশোরেই শুরু হয় তাঁর সংগীতজীবন। ১৯৬৭ সালে প্রকাশিত প্রথম অ্যালবাম ‘হ্যালো, আই অ্যাম ডলি’ তাঁকে পরিচিতি এনে দেয়। এরপর ‘জোলিন’, ‘আই উইল অলওয়েজ লাভ ইউ’, ‘কোট অব মেনি কালারস’ এবং ‘৯ টু ৫’-এর মতো গান তাঁকে বিশ্বজোড়া খ্যাতি দেয়।
সাত দশকেরও বেশি সময়ের কর্মজীবনে গান, অভিনয় ও সমাজসেবায় নিজের আলাদা জায়গা তৈরি করেছিলেন তিনি। তাঁর রেকর্ড বিক্রি হয়েছে ১০ কোটিরও বেশি।

ডলির প্রয়াণে শোক জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর সম্মানে ২৫ আগস্ট সন্ধ্যা ৬টা থেকে ১ সেপ্টেম্বর সূর্যাস্ত পর্যন্ত গোটা যুক্তরাষ্ট্রে সরকারি ভবন-সহ বিভিন্ন জায়গায় জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন তিনি।

ডলির মৃত্যুতে শোকের ছায়া নেমেছে বিশ্ব সংগীত ও বিনোদন জগতেও। তাঁর গান ও শিল্পীসত্তা আগামী প্রজন্মের কাছেও বেঁচে থাকবে।