আবার শুরু হল অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া। আবেদন যাচাইয়ের পর সোমবার, ১৭ আগস্ট থেকে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ২০ আগস্টের মধ্যে যাচাই হওয়া আবেদনকারীদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে।
আরও পড়ুন:
নবান্নে সাংবাদিক বৈঠকে মন্ত্রী সুমনা সরকার ও পূর্ণিমা চক্রবর্তী জানান, অন্নপূর্ণা যোজনায় মোট ১ কোটি ৮০ লক্ষ আবেদন জমা পড়েছিল। এর মধ্যে ১০ জুলাই পর্যন্ত জমা পড়া আবেদন যাচাই করে ১ কোটি ৪৫ লক্ষ মহিলাকে টাকা দেওয়ার জন্য চিহ্নিত করা হয়েছে।
আরও পড়ুন:
১১ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত জমা পড়া আবেদনগুলির যাচাই আগামী ৩০ আগস্টের মধ্যে শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে। সমস্ত পুরনো আবেদন যাচাই শেষ না হওয়া পর্যন্ত নতুন করে আবেদন নেওয়া হবে না বলেও জানানো হয়েছে।
আরও পড়ুন:
তবে যাচাইয়ের পরেও ১০ লক্ষের বেশি মহিলার টাকা পাওয়া আটকে রয়েছে। মূলত আধার কার্ডের সঙ্গে আবেদনের নামের মিল না থাকায় এই সমস্যা হয়েছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।
আরও পড়ুন:
আগস্ট মাসে অন্নপূর্ণা যোজনার জন্য সরকারের মোট খরচ হবে প্রায় ৪ হাজার ৩৫০ কোটি টাকা। মঙ্গলবার মহাজাতি সদনে কলকাতার ১০ হাজার মহিলার হাতে অন্নপূর্ণা যোজনার সুবিধা তুলে দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।