শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার খামতি স্বীকার করে সার্বিক পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা বললেন যোগগুরু বাবা রামদেব। তাঁর মতে, কোনও একটি দল, ব্যক্তি বা বিরোধী গোষ্ঠীর পক্ষে একা গোটা দেশের ব্যবস্থায় পরিবর্তন আনা সম্ভব নয়। এর জন্য সামাজিক, রাজনৈতিক ও প্রশাসনিক-তিন স্তরেই সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
আরও পড়ুন:
রবিবার ছত্তিশগড়ের রায়পুরে একটি অনুষ্ঠানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রামদেব বলেন, দেশের শিক্ষা ও স্বাস্থ্যক্ষেত্রে গুরুতর সমস্যা রয়েছে।
এই সমস্যার সমাধানে সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পাশাপাশি সমাজ ও প্রশাসনের মধ্যেও সচেতনতা বাড়াতে হবে।আরও পড়ুন:
শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের দাবিতে চলা আন্দোলন প্রসঙ্গে রামদেব বলেন, প্রতিবাদের অধিকার থাকলেও আন্দোলনের নামে নৈরাজ্য কাম্য নয়। বিশেষ করে শিশুদের কোনও রাজনৈতিক বা সামাজিক আন্দোলনে ব্যবহার করা উচিত নয়।
আরও পড়ুন:
তিনি বলেন, “ছোট শিশুদের কোনওভাবেই আন্দোলনের পথে ঠেলে দেওয়া উচিত নয়। শিশুরা আন্দোলন করলে পড়াশোনা হবে কীভাবে?”
আরও পড়ুন:
রামদেবের বক্তব্য, সংবিধান ও গণতন্ত্র রক্ষার যে কোনও আন্দোলন সাংবিধানিক, গণতান্ত্রিক, নৈতিক ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে হওয়া উচিত। শিশুদের ব্যবহার করে আন্দোলন চালানোকে তিনি ‘শোষণ’ বলেও মন্তব্য করেন।