পুবের কলম ওয়েবডেস্ক, বলিউডে ফের শোকের খবর। প্রয়াত জনপ্রিয় পরিচালক কুকু কোহলি। মঙ্গলবার, ২৫ আগস্ট মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৭৭ বছর। হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় আচমকা হৃদ্রোগে আক্রান্ত হন তিনি।
তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ঘনিষ্ঠজনেরা।আরও পড়ুন:
হিন্দি ছবির ইতিহাসে কুকু কোহলির নাম বিশেষভাবে মনে রাখা হবে অজয় দেবগনের কেরিয়ারের সঙ্গে তাঁর যোগসূত্রের জন্য। ১৯৯১ সালে ‘ফুল অউর কাঁটে’ দিয়ে পরিচালনায় আত্মপ্রকাশ করেন কুকু। একই ছবিতে নায়ক হিসেবে বলিউডে পা রাখেন অজয় দেবগন। মুক্তির পর ছবিটি বড় সাফল্য পায়।
প্রথম ছবিতেই অজয়ের অভিনয় এবং দুই চলন্ত মোটরবাইকের উপর দাঁড়িয়ে তাঁর সেই পরিচিত দৃশ্য দর্শকদের নজর কেড়েছিল।আরও পড়ুন:
এরপর ‘সুহাগ’, ‘হকিকত’, ‘জুলমি’, ‘আনারি নম্বর ওয়ান’ এবং ‘ইয়ে দিল আশিকানা’-র মতো ছবি পরিচালনা করেন কুকু। ২০০৪ সালে মুক্তি পাওয়া ‘উও তেরা নাম থা’ ছিল তাঁর শেষ পরিচালিত ছবি।
আরও পড়ুন:
জানা গিয়েছে, কুকু কয়েক দিন আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসার পরও মঙ্গলবার সন্ধ্যায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। স্ত্রী অভিনেত্রী অরুণা ইরানি এবং প্রথম পক্ষের দুই সন্তানকে রেখে গেলেন তিনি। তাঁর প্রয়াণে শোক নেমেছে বলিউডে।