পুবের কলম ওয়েব ডেস্ক: আড়াই বছর পরে টেস্ট ক্রিকেটে বোলারদের র্যাঙ্কিংয়ের এক নম্বর জায়গাটি হারালেন ভারতের জসপ্রীত বুমরাহ। তিনি একধাপ নেমে এসে রয়েছেন ২ নম্বর স্থানে (৮৬২ রেটিং পয়েন্ট)। শীর্ষ স্থানটি দখল করলেন অস্ট্রেলিয়ান তারকা মিচেল স্টার্ক। অজি পেসারের সংগ্রহে ৮৭২ পয়েন্ট। তিন নম্বরে রয়েছেন নিউজিল্যান্ডের ম্যাট হেনরি।
তিনি পেয়েছেন ৮৬১ পয়েন্ট। চার নম্বরে রয়েছেন আরও এক অজি তারকা-প্যাট কামিন্স।২০২৪ সালের ফেব্রুয়ারি মাস থেকে বুমরাহ টেস্ট বোলারদের মধ্যে এক নম্বর জায়গাটি নিজের দখলে রেখেছিলেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি সিরিজে চোটের কারনে খেলতে পারছেন না বুমরাহ। সেই সুযোগটিই কাজে লাগিয়েছেন স্টার্ক। বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ১০ উইকেট নিয়ে র্যাঙ্কিংয়ে ২ ধাপ উঠে শীর্ষ চলে এলেন তিনি।
টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৬ ধাপ উঠে সাত নম্বরে চলে এসেছেন ভারতের কিপার-ব্যাটার ঋষভ পন্থ। তারপরের স্থানটিতেই রয়েছেন ভারত অধিনায়ক শুভমান গিল। ব্যাটারদের মধ্যে ৮৭৪ পয়েন্ট নিয়ে এক নম্বর জায়গাটি ধরে রেখেছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক। দু’নম্বরে রয়েছেন ব্রুকেরই সতীর্থ জো রুট। তদের সংগ্রহে রয়েছে ৮৫০ পয়েন্ট। তিনে অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ (৮৪০ পয়েন্ট)।
এ দিকে টেস্ট অলরাউন্ডারদের মধ্যে শীর্ষ স্থানটি দখলে রেখেছেন ভারতের রবীন্দ্র জাদেজা। তিনি পেয়েছেন ৪২৮ পয়েন্ট। ভারতের ওয়াশিংটন সু¨র রয়েছেন ৬ নম্বর স্থানে। অক্ষর প্যাটেল দু’ধাপ নেমে চলে এসেছেন ১৩ নম্বরে। অলরাউন্ডারদের তালিকায় দুই ও তিন নম্বরে রয়েছেন যথাক্রমে দক্ষিণ আফ্রিকার মার্কো জানসেন (৩৪৪ পয়েন্ট), এবং বাংলাদেশের মেহদি হাসান মিরাজ (৩১৪ পয়েন্ট।