তেলেঙ্গানা, ২৭ নভেম্বর: ৩০ নভেম্বর ভোট। তীব্র প্রচার চলছে তেলেঙ্গানায়। বিজেপি ও কংগ্রেসের শীর্ষ নেতারা এই প্রচারে সামিল হয়েছে। এদিন মেহাবুবাবাদে জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সেই সভা থেকে প্রধানমন্ত্রী ক্ষমতাসীন বিআরএস এবং কংগ্রেসকে নিশানা করেন। প্রধানমন্ত্রী বলেন, বিজেপি রাজ্যে প্রথমবারের মতো সরকার গঠন করবে এবং প্রথমবারের মুখ্যমন্ত্রী হবেন ওবিসি সম্প্রদায় থেকে।আরও পড়ুন:
প্রধানমন্ত্রী বলেন, বিজেপি কখনই তেলেঙ্গানার জনগণের ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে পারে না। যখন থেকে বিজেপি কেসিআরকে প্রত্যাখ্যান করেছে তখন থেকেই বিআরএস বিভ্রান্ত ।
প্রধানমন্ত্রী বলেন, বিআরএস জানে মোদি কখনই বিজেপির কাছে যেতে দেবে না। এটাই মোদির গ্যারান্টি। কেসিআর বিজেপির জোটে আসতে চেয়েছিলেন, কিন্তু রাজি হয়নি। আমি তাড়িয়ে দিয়েছি। মোদি আরও বলেন, বিজেপির দায়িত্ব হল তেলেঙ্গানাকে বিআরএসের অধীন থেকে বের করে আনা। বিজেপি সরকার গঠন করলে, কেসিআরের সব কেলেঙ্কারির তদন্ত করা হবে বলে জানিয়েছেন তিনি। যাঁরা তেলেঙ্গানার দরিদ্র ও যুবকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তাঁদের রেহাই দেওয়া হবে না।আরও পড়ুন:
৩ অক্টবর ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস) বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএতে যোগ দিতে চেয়েছিল। মোদির এহেন দাবির একঘণ্টা যেতে না যেতেই এই নিয়ে কড়া ভষায় প্রতিক্রিয়া দিয়েছিলেন তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের ছেলে কেটি রামা রাও। কেটিআর বলেছিলেন, আমাদের পাগল কুকুরে কামড়ায়নি যে আমরা বিজেপির সঙ্গে জোট গঠন করে নির্বাচনে লড়ব।’