পুবের কলম ওয়েব ডেস্ক : মেটিয়াবুরুজ হেদেরআরা ইয়াং ইউনাইটেড-এর উদ্যোগে যথাযথ মর্যাদায় বিশ্বনবী দিবস পালন করা হয় মঙ্গলবার সন্ধ্যারাত থেকে। বাদ মাগরিব শুরু হয় কুরআন তিলাওয়াত। সুমধুর কণ্ঠে পবিত্র কুরআনের তিলাওয়াত গুঞ্জরিত হয় ওই এলাকায়। এশার নামাযের পর নাত-এ-রাসূল পরিবেশিত হয়। দীর্ঘ প্রায় ৮০ বছর ধরে এই সংগঠনটি এখানে নবী দিবস পালন করে আসছে।

 
সংগঠনের প্রতিষ্ঠাতা ও শুভানুধ্যায়ীরা যারা এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাঁদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। কমিটির পক্ষ থেকে অনুষ্ঠানটি পরিচালনা করেন সুবক্তা হাজী মাহমুদ হোসেন মোল্লা (খোকন)। এই অনুষ্ঠানে হাজির ছিলেন এলাকার বিশিষ্টজন ও ব্যবসায়ীরা। ছিলেন হাজী ওলিউল ইসলাম মোল্লা, বাসির হোসেন মোল্লা, জাহাঙ্গির আলি লস্কর (রাজা ভাই), শেখ গোলাম আলি, শেখ বাদশাহ প্রমুখ। এ জন্য সু¨র করে সাজানো হয় মঞ্চ এবং সেজে ওঠে ওই এলাকা।