পুবের কলম ওয়েব ডেস্ক: আগামী ৫ সেপ্টেম্বর মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটে হাইভোল্টেজ ম্যাচে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। এশিয়া কাপ শুরুর আগে এই ম্যাচকে নিয়ে ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর জানাচ্ছেন, পাকিস্তান ম্যাচের সঙ্গে অন্য কোনও ম্যাচের তুলনা করা উচিৎ নয়। উল্লেখ্য, সাম্প্রতিক অতীতে মহিলাদের বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়েছে ভারতীয় দল।
এশিয়া কাপে ভারত-পাক দ্বৈরথ নিয়ে হরমনপ্রীত বলছেন, ‘কোনও স¨েহ নেই, এই ম্যাচ খুবই চাপের।
এশিয়া কাপের পরে এশিয়ান গেমসেও পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ম্যাচের সম্ভাবনা রয়েছে। হরমনপ্রীত বলছেন, ‘এশিয়ান গেমস এমন একটা প্রতিযোগিতা, যেখানে নিজস্ব পদক জয়ের সুযোগ থাকে। এর ফলে বাড়তি অনুপ্রেরণা পাওয়া যায়। এশিয়ান গেমসে আমাদের দল পদক জয়ের অন্যতম দাবিদার। আমাদের লক্ষ্য, গেমস সোনার পদক জেতা।’