পুবের কলম ওয়েব ডেস্ক: বিশ্বের ১ নম্বর ও বর্তমান বিশ্বচ্যাম্পিয়নকে প্রথম রাউন্ডে হারিয়ে চমক দিয়েছিলেন আয়ুশ শেঠি। প্রি,কোয়ার্টার ফাইনালে অবশ্য শেষরক্ষা করতে পারলেন না। ইন্দোনেশিয়ার আলভি ফারহানের কাছে হেরে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের প্রি,কোয়ার্টার থেকে বিদায় নিলেন ভারতের এই তরুণ প্রতিভা। ২১,১৯, ২১,১১ ব্যবধানে জিতে পুরুষদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন ফারহান। অন্যদিকে, মহিলাদের সিঙ্গলস থেকে বিদায় নিলেন পিভি সিন্ধুও। আয়ুশ ও সিন্ধুর হারের সঙ্গে সঙ্গে পুরুষদের সিঙ্গলসে ভারতের আশাও শেষ হয়ে গেল। 
জুনিয়র পর্যায়ে বেশ কয়েকবার ফারহানের মুখোমুখি হয়েছিলেন ফারহান। প্রতিবারই জয় ছিনিয়ে নিয়েছিলেন। জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালেও আয়ুশকে পরাজিত করেছিলেন।

সিনিয়র পর্যায়েও সেই ধারাবাহিকতা ধরে রাখলেন। শুরু থেকেই আধিপত্য দেখিয়ে প্রথম গেমে একসময় ১৮,১৪ ব্যবধানে এগিয়ে যান। এরপর দারুণভাবে ম্যাচে ফিরে আসেন আয়ুশ। পিছিয়ে থেকেও ১৯,১৮ ব্যবধানে এগিয়ে যান। স্নায়ুচাপ ধরে রেখে শেষপর্যন্ত প্রথম গেম ২১,১৯ ব্যবধানে জিতে যান ফারহান। দ্বিতীয় গেমেও শুরু থেকে দাপট দেখিয়ে আয়ুশকে ম্যাচে ফিরতে দেননি ফারহান। ২১,১১ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যেন ফারহান। 
অন্যদিকে, মহিলাদের সিঙ্গলসে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়েও শেষরক্ষা করতে পারলেন না পিভি সিন্ধু। বিশ্বের ৩ নম্বর তারকা চিনের ওয়াং ঝি ই,র কাছে ২১,১১, ১৫,২১, ২১,১৭ ব্যবধানে হেরে শেষ ষোল থেকে বিদায় নিলেন ভারতের এই মহিলা ব্যাডমিন্টন তারকা।
প্রথম গেমের শুরুর দিকে লড়াই দারুণ জমে উঠেছিল। একসময় স্কোর ছিল ৭,৭। সেখান থেকে পরপর পয়েন্ট তুলে নিয়ে ১৮,১০ ব্যবধানে এগিয়ে যান ওয়াং ঝি ই। সেখান থেকে আর ম্যাচে ফিরতে পারেননি সিন্ধু। ২১,১১ ব্যবধানে প্রথম গেম জিতে এগিয়ে যান ওয়াং ঝি। দ্বিতীয় গেমে শুরু থেকেই দাপট দেখিয়ে ১১,৮ পয়েন্টে এগিয়ে যান সিন্ধু। এরপর দারুণভাবে ঘুরে দাঁড়ান ওয়াং ঝি। স্কোর ১১,১১ করে ফেলেন। শেষপর্যন্ত ২১,১৫ ব্যবধানে জিতে ম্যাচে সমতা ফেরান।

তৃতীয় তথা নির্ণায়ক গেম দারুণ জমে ওঠে। সিন্ধু প্রথমে ৭,৩ পয়েন্টে এগিয়ে গেলেও দুর্দান্তভাবে ম্যাচে ফিরে আসেন ওয়াং। স্কোর ৯,৯ করে ফেলেন। বিরতির সময় সিন্ধু ১১,১০ পয়েন্টে এগিয়ে যান। ১৬,১৬ স্কোর থাকা অবস্থায় পায়ের পেশিতে টান লাগে ওয়াংয়ের। তবুও খেলা চালিয়ে যান। ২০,১৭ পয়েন্টে এগিয়ে যান ওয়াং। তিনটি ম্যাচ পয়েন্টের প্রথমটি কাজে লাগিয়ে ২১,১৭ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যান ওয়াং। সিন্ধুর পরাজয়ের সঙ্গে সঙ্গে সিঙ্গলসে ভারতের আশা শেষ হয়ে গেল।