ওয়াহিদ রেজা,লালগোলা: লালগোলা মহেশ নারায়ণ একাডেমির প্রতিষ্ঠাতা ও দানবীর মহারাজ রাও যোগীন্দ্র নারায়ণ রায়-এর তিরোধান দিবস যথাযোগ্য মর্যাদায় ও শ্রদ্ধার সাথে পালন করা হয়েছে। এই উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাশাপাশি এদিন প্রজাপতি সংরক্ষণ কেন্দ্র, ডিজিটাল লাইব্রেরীর উদ্বোধন করা হয় এবং রক্তদান শিবিরের আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ। উদ্বোধন করেন লালগোলার বিধায়ক ডাক্তার আব্দুল আজিজ ছিলেন বিশিষ্ট শিক্ষক সুখেন্দু রায়, স্কুলের প্রধান শিক্ষক অরুন কুমার দাস, বিনোদ ভকত, হারুনুর রশিদ ,তৌসিকুল ইসলাম বাপি,রুমা ব্যানার্জি, শেখ মাইনুদ্দিন সহ বিশিষ্ট জনেরা।।


অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী এবং বিশিষ্ট অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। দিনটি স্মরণ করে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল শ্রদ্ধা নিবেদন, মাল্যদান ও স্মৃতিচারণমূলক আলোচনা। বক্তারা মহারাজের মহৎ অবদান ও শিক্ষা প্রসারে তাঁর ভূমিকার কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। অনুষ্ঠানে একটি পত্রিকারও প্রকাশ করা হয় এবং বিদ্যালয়ের কৃতী ছাত্রদের পুরস্কৃত করা হয়। বিদ্যালয়ের এই আয়োজন মহারাজ যোগীন্দ্র নারায়ণ রায়ের স্মৃতিকে স্মরণীয় করে রাখল।