আবদুল ওদুদ: মুর্শিদাবাদের ইতিহাসে আরো এক নবতম সংযোজন 'দ্য অ্যাটমসফিয়ার হোটেল অ্যান্ড রিসর্ট’। নবাবের জেলায় আতিথেয়তা পরিষেবায় যুক্ত হওয়া এই রিসোর্ট শুধু জেলা বাসি নয় রাজ্যের কাছেও গর্বের। এক্কেবারে বিলাসবহুল এবং সাবেকিআনা। রামকৃষ্ণ সিং ওরফে চুন্নু বাবু জেলা কে নতুনভাবে পথ দেখাতে শুরু করলেন এই নয়া রিসোর্ট। সাজানো-গোছানো পরিবেশ, আধুনিক পরিষেবা এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজনের সুযোগ নিয়ে পাকুড় রোডে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘দ্য অ্যাটমসফিয়ার হোটেল অ্যান্ড রিসর্ট’।
ঝাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের কর্ণধার রামকৃষ্ণ সিং চুন্নু বাবুসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। সামশেরগঞ্জের ডাকবাংলো সংলগ্ন পাকুড় রোডে গড়ে ওঠা এই নতুন প্রতিষ্ঠানটি শুধু হোটেল বা রেস্তোরাঁ হিসেবে নয়, বরং সব ধরনের পারিবারিক, সামাজিক ও প্রাতিষ্ঠানিক অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে একটি উপযুক্ত ঠিকানা হয়ে উঠতে চায়। বিবাহ, অন্নপ্রাশন, জন্মদিন, পার্টি থেকে শুরু করে রাজনৈতিক সভা ও বিভিন্ন সংগঠনের সভা-সমিতি আয়োজনের জন্য খোলামেলা ও মনোরম পরিবেশে পরিষেবা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে এখানে।আরও পড়ুন:
উদ্বোধন উপলক্ষে কর্ণধার রামকৃষ্ণ সিং চুন্নু বাবু জানান, গ্রাহকদের পছন্দ ও প্রয়োজনকে গুরুত্ব দিয়েই সব পরিষেবা সাজানো হয়েছে। অনুষ্ঠানের ধরন ও অতিথি সংখ্যার কথা মাথায় রেখে উপযুক্ত পরিবেশ দেওয়াই তাদের প্রধান লক্ষ্য।
চুন্নু বাবু আশা প্রকাশ করে বলেন, স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বাইরে থেকে আসা অতিথিদের জন্যও প্রতিষ্ঠানটি অত্যন্ত সুবিধাজনক হবে। ফলে যেকোনো ধরনের বড় অনুষ্ঠানের জন্য স্থানীয়দের আর দূরদূরান্তে ছুটতে হবে না। এই নতুন প্রতিষ্ঠানের হাত ধরে এলাকায় ব্যবসায়িক ও আতিথেয়তা পরিষেবার পরিসরে এক নতুন সম্ভাবনার সৃষ্টি হলো। যা জেলা বাসীর কাছে অত্যান্ত গর্বের বলেই মনে করছেন।