০৩ মার্চ ২০২৬, মঙ্গলবার, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মুর্শিদাবাদ জেলা প্রশাসনের বড় পদক্ষেপ: পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তায় চালু হলো সরাসরি হেল্পলাইন নম্বর

ওয়াহিদ রেজা, মুর্শিদাবাদ: কর্মসংস্থানের তাগিদে ভিন রাজ্যে যাওয়া পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বড়সড় উদ্যোগ নিল মুর্শিদাবাদ জেলা প্রশাসন। বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তে পরিযায়ী শ্রমিকদের হেনস্থা বা নিগ্রহের মতো বিচ্ছিন্ন ঘটনার খবর সামনে আসছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে শ্রমিকদের পাশে থাকতে এবং তাঁদের মনে ভরসা জোগাতে সরাসরি জেলা শাসক (DM) অফিসের যোগাযোগ নম্বর প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মুর্শিদাবাদের কোনো পরিযায়ী শ্রমিক যদি ভিন রাজ্যে বা কাজের জায়গায় কোনোভাবে হেনস্থা, মারধর কিংবা হয়রানির শিকার হন, তবে তাঁরা যেন দেরি না করে সরাসরি প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন। প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে, শ্রমিকদের নিরাপত্তার বিষয়ে প্রশাসন সর্বদা সজাগ এবং তাঁদের পাশে আছে।
হেল্পলাইন নম্বর
শ্রমিকদের সহায়তার জন্য যে বিশেষ নম্বরটি প্রকাশ করা হয়েছে তা হলো: ৫৯০৯১৩৭৮৮৩৭ (59091378837)

আরও পড়ুন: ভয়াবহ যুদ্ধের আশঙ্কা, ইসরায়েলের বিরূদ্ধে পাল্টা হামলা শুরু করেছে ইরান

কেন এই উদ্যোগ?

আরও পড়ুন: ইরানে হামলা শুরু করেছে ইসরায়েল

মুর্শিদাবাদ জেলার একটি বিশাল অংশ প্রতি বছর কাজের সন্ধানে ভিন রাজ্যে পাড়ি দেন। অনেক ক্ষেত্রে দেখা যায়, কোনো বিপদে পড়লে শ্রমিকরা কোথায় যোগাযোগ করবেন তা বুঝে উঠতে পারেন না। জেলা প্রশাসনের এই নম্বরটি চালু হওয়ার ফলে এখন থেকে শ্রমিক বা তাঁদের পরিবারের সদস্যরা সরাসরি প্রশাসনের হস্তক্ষেপ দাবি করতে পারবেন। কোনো জরুরি পরিস্থিতিতে এই নম্বরে ফোন করলে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনি বা প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। যাতে এই খবরটি প্রতিটি পরিযায়ী শ্রমিক ভাই-বোনদের কাছে পৌঁছে যায় এবং তাঁরা নিজেদের নিরাপদ বোধ করেন। জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সাংসদ খলিলুর রহমান জানিয়েছেন জেলা শাসকের এই ফোন নাম্বার অথবা হেল্পলাইন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যেকোনো সমস্যার জন্য তিনিও সদা প্রস্তুত রয়েছেন সমস্ত রকম সহযোগিতা করার জন্য ।প্রয়োজনীয় তথ্যের জন্য ওই হেল্প লাইনে ফোন করলে সমস্ত রকম সহযোগিতা পাওয়া যাবে বলে তিনি জানিয়েছেন।

আরও পড়ুন: হৃদরোগে আক্রান্ত হয়ে BLO-র মৃত্যু, মুর্শিদাবাদে শোক ও রাজনৈতিক তরজা

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

খামেনেই হত্যাকাণ্ডে কেন নীরব প্রধানমন্ত্রী? প্রশ্ন তুললেন সনিয়া গান্ধী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মুর্শিদাবাদ জেলা প্রশাসনের বড় পদক্ষেপ: পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তায় চালু হলো সরাসরি হেল্পলাইন নম্বর

আপডেট : ১৬ জানুয়ারী ২০২৬, শুক্রবার