উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় : বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকারের গঠনের পর গৌরবের সঙ্গে অতিক্রান্ত হয়েছে ১০০ দিন। এই ১০০ দিনে সাধারণ মানুষের পাশে থেকে সরকার কী কী উন্নয়নমূলক ও জনকল্যাণ মূলক কাজ করেছে, তার খতিয়ান সাধারণ মানুষের সামনে তুলে ধরল বিজেপির জয়নগর সাংগঠনিক জেলা নেতৃত্ব।এই উপলক্ষে মঙ্গলবার বারুইপুরে বিজেপির জয়নগর সাংগঠনিক জেলার প্রধান কার্যালয়ে একটি বিশেষ সভার আয়োজন করা হয়। সভায় গত ১০০ দিনে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি, জনকল্যাণমূলক উদ্যোগ এবং সাধারণ মানুষের জন্য নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরা হয়। পাশাপাশি আগামী দিনে মানুষের স্বার্থে সরকারের বিভিন্ন পরিকল্পনা ও কর্মসূচির কথাও জানানো হয়।

এদিনের সভায় উপস্থিত ছিলেন গোসাবার বিধায়ক বিকর্ণ নস্কর, বিজেপির জয়নগর সাংগঠনিক জেলার সভাপতি উৎপল নস্কর, জেলা মিডিয়া ইনচার্জ মহারাজা হালদার-সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কার্যকর্তারা।সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা সভাপতি উৎপল নস্কর বলেন, ক্ষমতায় আসার পর থেকেই বিজেপি সরকার উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কাজ করে চলেছে। সরকারের প্রথম ১০০ দিনের কাজের মাধ্যমে সাধারণ মানুষের জীবনযাত্রার উন্নতি, বিভিন্ন পরিষেবার সম্প্রসারণ এবং জনকল্যাণকে আরও শক্তিশালী করার লক্ষ্যে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। সেই কাজের বিস্তারিত তথ্যই এদিনের সভার মাধ্যমে সাধারণ মানুষের কাছে তুলে ধরা হয়েছে।বিজেপি নেতৃত্বের দাবি, ১০০ দিনের এই পথচলা শুধুমাত্র সরকারের কাজের মূল্যায়নের একটি পর্যায় নয়, বরং আগামী দিনে আরও দ্রুত উন্নয়ন  জনকল্যাণমূলক কাজ এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকারের ও প্রতিফলন। মানুষের সঙ্গে থেকে এবং মানুষের পাশে থেকেই উন্নয়নের এই ধারাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দেন জেলা বিজেপি নেতৃত্ব।