টানা ২৩ দিনের ছাত্র আন্দোলনের চাপে বড় সিদ্ধান্ত নিল ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন সরকার। স্টাফ সিলেকশন কমিশন ও পাবলিক সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগের পর সংশ্লিষ্ট পরীক্ষাগুলি বাতিলের ঘোষণা করা হয়েছে। পাশাপাশি, পরীক্ষা পরিচালনাকারী সংস্থা টিডিপিএল-এর মাধ্যমে হওয়া সমস্ত নিয়োগও বাতিল করেছে সরকার।
আরও পড়ুন:
সোমবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন জানান, টিডিপিএলের মাধ্যমে পরিচালিত সব নিয়োগ পরীক্ষা এবং প্রকাশিত ফলাফল বাতিল করা হয়েছে।
একই সঙ্গে এই সংস্থার মাধ্যমে হওয়া সমস্ত নিয়োগও বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।আরও পড়ুন:
মুখ্যমন্ত্রী আরও জানান, ২০১৪ সাল থেকে টিডিপিএলের পরিচালনায় হওয়া সমস্ত পরীক্ষায় কোনও অনিয়ম বা গাফিলতি হয়েছিল কি না, তা খতিয়ে দেখবে রাজ্য সিআইডি। পাশাপাশি অভিযোগগুলির পৃথক তদন্ত করবে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বাধীন একটি কমিটি।
আরও পড়ুন:
সরকারি চাকরিতে নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে‘জেপিএসসি-জেএসএসসি রিফর্মস মঞ্চ’-এর ব্যানারে আন্দোলন চালিয়ে আসছিলেন ছাত্র-যুবরা।
কয়েকজন আন্দোলনকারী অনশনেও বসেছিলেন। আন্দোলনকারীদের অভিযোগ ছিল, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নেই এবং একাধিক পরীক্ষায় অনিয়ম হয়েছে।আরও পড়ুন:
তাঁদের প্রধান দাবির মধ্যে ছিল বিতর্কিত পরীক্ষাগুলি বাতিল করা এবং সিবিআই অথবা ঝাড়খণ্ডের বাইরের অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা। শেষ পর্যন্ত পরীক্ষাগুলি বাতিলের দাবি মেনে নিলেও সিবিআই তদন্তের দাবি এখনও পূরণ হয়নি।
আরও পড়ুন:
এক আন্দোলনকারীর বক্তব্য, সিবিআই তদন্তের দাবি না মানা পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে। ফলে সরকারের নতুন ঘোষণার পরও ঝাড়খণ্ডে ছাত্র আন্দোলন পুরোপুরি থামছে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।