পুবের কলম ওয়েব ডেস্ক: বাংলাদেশের নতুন এবং ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসতে চলেছেন তিনি। দেশের ইতিহাসে এই নিয়ে দ্বিতীয়বার সংসদ সদস্যদের সরাসরি ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হলেন।
আরও পড়ুন:
এদিন দুপুর ২টো থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ প্রক্রিয়া চলে। মির্জা ফখরুল নিজে সাংসদ হওয়ার সুবাদে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন।
অন্যদিকে, তাঁর প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী অলি আহমেদ সাংসদ না হওয়ার কারণে ভোট দিতে পারেননি। ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার এ এমএম নাসিরউদ্দিন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।আরও পড়ুন:
তিনি জানান, মির্জা ফখরুল পেয়েছেন ২৫৫টি ভোট এবং অলি আহমেদ পেয়েছেন মাত্র ৮৮টি ভোট। চিফ হুইপের তরফে জানানো হয়েছে, শুক্রবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করবেন মির্জা ফখরুল।
আরও পড়ুন:
উল্লেখ্য, গত ২৪ জুলাই শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেন মহম্মদ সাহাবুদ্দিন।
২০২৪ সালের ৫ অগস্ট শেখ হাসিনা সরকারের পতন ও তাঁর দেশ ছাড়ার পর থেকেই তৎকালীন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ওপর ইস্তফার চাপ তৈরি হচ্ছিল। অবশেষে প্রায় দুই বছর পর বিএনপি সরকার ক্ষমতায় আসার পর তিনি পদত্যাগ করেন। এরপরই শূন্য পদে এই নির্বাচনের আয়োজন করা হয়। সংসদে বিএনপির দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় তাদের প্রার্থীর জয় একপ্রকার নিশ্চিতই ছিল। প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ ও আস্থাভাজন নেতা হিসেবে পরিচিত মির্জা ফখরুল এবার দেশের সর্বোচ্চ দায়িত্বভার গ্রহণ করতে চলেছেন।