পুবের কলম ওয়েবডেস্ক :
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার জানিয়েছেন যে নেপালের ভয়াবহ আকস্মিক বন্যায় রাজ্যের ৩২ জন নিখোঁজ হয়েছেন এবং একজনের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়েছে।তিনি আশা প্রকাশ করেছেন যে ওই ৩২ জন বাড়ি ফিরে আসবেন।"দুর্যোগে নিখোঁজ পশ্চিমবঙ্গের ৩৩ জনের মধ্যে একজনের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়েছে," এখানে কলকাতা পুলিশ সদর দপ্তরে জীবন রক্ষা পদক প্রদান অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় তিনি একথা বলেন।
মুখ্যমন্ত্রী বলেন,"ভারত থেকে আসা প্রায় ১৫০ জন মানুষ নিখোঁজ হওয়ায় আমরা খুবই উদ্বিগ্ন ।

  " 
এই দুর্যোগে বিপুল সংখ্যক মানুষের প্রাণহানি এবং আরও অনেকে নিখোঁজ থাকায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন যে, রাজ্য সরকার ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখছে।
শুভেন্দু অধিকারী জানান যে, রাজ্য সচিবালয় নবান্নে ইতিমধ্যেই একটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে এবং বিভিন্ন কারণে নেপাল সফররতদের আত্মীয়দের জন্য পশ্চিমবঙ্গ ও কলকাতা পুলিশ বাহিনীর পক্ষ থেকে একটি হেল্পলাইন চালু করা হয়েছে।
তিব্বত থেকে সৃষ্ট ভয়াবহ আকস্মিক বন্যায় বুধবার মধ্য নেপালে আঘাত হানায় এখন পর্যন্ত ৩৫৯ জনের প্রাণহানি হয়েছে। এই বন্যায় বেশ কয়েকটি শহর ও গ্রাম বিধ্বস্ত হয়েছে, গুরুত্বপূর্ণ সেতু ভেসে গেছে এবং এক ডজন জলবিদ্যুৎ প্রকল্প অচল হয়ে পড়েছে। জলপ্রবাহটি ভাটির দিকে বয়ে যাওয়ার সময় একাধিক জেলাকে প্রভাবিত করেছে।