পুবের কলম ওয়েব ডেস্ক: উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে এসএসবি ফ্রন্টিয়ার হেডকোয়ার্টারের এক বিশেষ অনুষ্ঠানে যোগ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী হিসেবে এই প্রথমবার এমন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী। এদিন সেনার এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করেন শাহ।
আরও পড়ুন:
তিনি অভিযোগ করেন, আগের মুখ্যমন্ত্রীকে ডাকা হলেও তিনি সেনার অনুষ্ঠানে আসতেন না।
পাশাপাশি তিনি জানান, শিলিগুড়ি করিডরের নিরাপত্তা জোরদার করতে ৫৬০ একর জমির প্রয়োজন ছিল। কিন্তু পূর্বতন সরকার দীর্ঘ বছরেও তা দেয়নি। বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার পরেই সেই জমি হস্তান্তরের অনুমোদন দেওয়ায় এদিন তাঁকে বিশেষ ধন্যবাদ জানান স্বরাষ্ট্রমন্ত্রী।আরও পড়ুন:
এদিনের অনুষ্ঠানে স্বাধীনতা দিবসে লালকেল্লা ও রেড রোডে পূর্ণাঙ্গ ‘বন্দেমাতরম’ গান পরিবেশন প্রসঙ্গেও কথা বলেন শাহ।
তিনি জানান, এই ঐতিহাসিক পদক্ষেপের ফলে নতুন প্রজন্ম প্রকৃত জাতীয়তাবাদের ধারণা পাবে। এসএসবি-র এই কর্মসূচির পর শিলিগুড়ির কাওয়াখালি ময়দানে ‘ভারতীয় ন্যায় সংহিতা’ সংক্রান্ত একটি প্রদর্শনীর উদ্বোধন করার কথা স্বরাষ্ট্রমন্ত্রীর। আগামী ২৬ আগস্ট পর্যন্ত চলা এই প্রদর্শনীতে পুরনো আইনের বদলে নতুন আইনে কী কী বদল এসেছে, তা সাধারণ মানুষকে বোঝানো হবে। জানা গিয়েছে, শুক্রবার বিকেলে দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ। এরপর শনিবার পাহাড়ের সমস্যা সমাধানে দুটি গুরুত্বপূর্ণ বৈঠক সেরেই তিনি দিল্লির উদ্দেশে রওনা দেবেন।