পুবের কলম ওয়েবডেস্ক, রাতে দেরি করে ঘুমোনো বা রাত জেগে কাজ করার অভ্যাস রয়েছে অনেকেরই। কেউ কাজের জন্য জাগেন, কেউ আবার রাতেই বেশি সক্রিয় থাকেন। কিন্তু এই অভ্যাস হৃদ্যন্ত্রের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে বলে জানাল একটি বড় গবেষণা।
আরও পড়ুন:
গবেষণাটি চালিয়েছেন ব্রিগহাম অ্যান্ড উইমেন’স হাসপাতাল এবং হার্ভার্ড মেডিক্যাল স্কুলের গবেষকেরা। ইউকে বায়োব্যাঙ্কে থাকা ৩ লক্ষেরও বেশি মানুষের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য খতিয়ে দেখা হয়।
তাদের মধ্যে প্রায় ৮ শতাংশ নিজেদের ‘নাইট আউল’ বা রাতে বেশি সক্রিয় বলে জানিয়েছিলেন।আরও পড়ুন:
গবেষকদের বক্তব্য, রাত জাগার সঙ্গে শুধু ঘুমের সময়ের সম্পর্ক নেই। এর সঙ্গে জড়িয়ে রয়েছে শরীরের নিজস্ব ঘড়ি। এই ঘড়িই ঠিক করে কখন ঘুম আসবে, কখন ঘুম ভাঙবে। পাশাপাশি হৃদ্স্পন্দন, রক্তচাপ, হরমোন এবং শরীরের বিপাকের উপরেও এর প্রভাব রয়েছে।
আরও পড়ুন:
গবেষণায় দেখা গিয়েছে, যারা নিয়মিত রাতের দিকে বেশি সক্রিয় থাকেন, তাদের সামগ্রিক হৃদ্স্বাস্থ্য তুলনায় খারাপ হওয়ার প্রবণতা বেশি। তাদের মধ্যে শরীরচর্চা কম করা, ঠিক সময়ে ঘুম না হওয়া বা অস্বাস্থ্যকর খাবার খাওয়ার মতো অভ্যাসও দেখা যেতে পারে। ফলে হৃদ্যন্ত্রের উপর চাপ বাড়ার আশঙ্কা থাকে। সেই কারণে নিয়মিত ঘুম, শরীরচর্চা, স্বাস্থ্যকর খাবার, ধূমপান এড়ানো এবং রক্তচাপ, কোলেস্টেরল ও রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখা জরুরি। নিয়মিত ঘুমের সময় ঠিক রাখা এবং জীবনযাপনে কিছু বদল আনা হৃদ্যন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করতে পারে বলে গবেষকরা জানিয়েছেন।