অন্নপূর্ণা যোজনার জন্য প্রায় দু’মাস আগে আবেদন করেও এখনও টাকা পাননি বলে অভিযোগ করলেন পশ্চিম মেদিনীপুরের একদল মহিলা। শুক্রবার জেলা শাসকের দপ্তরে মন্ত্রী অগ্নিমিত্রা পালের কাছে নিজেদের সমস্যার কথা জানান তাঁরা। অভিযোগ শোনার পর সমস্যা সমাধানের পথও তাঁদের জানিয়ে দেন মন্ত্রী।
আরও পড়ুন:
গত ১৭ অগস্ট থেকে অন্নপূর্ণা যোজনার টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। কিন্তু বহু আবেদনকারী এখনও টাকা পাননি বলে অভিযোগ উঠেছে।
তাঁদের দাবি, নির্দিষ্ট সময়ে আবেদন করা সত্ত্বেও অ্যাকাউন্টে কোনও টাকা জমা হয়নি। বিষয়টি নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে ক্ষোভ ও বিক্ষোভও শুরু হয়েছে।আরও পড়ুন:
বেহালা চৌরাস্তা, বিরাটি, ডায়মন্ড হারবার, বজবজ, কল্যাণী, সবং, পুরুলিয়া এবং বালুরঘাট-সহ একাধিক জায়গায় অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে বিক্ষোভ হয়েছে। পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের দপ্তরের সামনেও শুক্রবার বিক্ষোভ দেখান মহিলারা। সেই সময় সেখানে পৌঁছন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
আরও পড়ুন:
মন্ত্রীকে সামনে পেয়ে নিজেদের সমস্যার কথা জানান বিক্ষোভকারীরা। তাঁদের বক্তব্য শোনার পর অগ্নিমিত্রা তাঁদের অন্নপূর্ণা যোজনার ‘এনরোলমেন্ট নম্বর’ সংশ্লিষ্ট আধিকারিকের কাছে জমা দেওয়ার পরামর্শ দেন। ওই নম্বরের মাধ্যমে আবেদন সংক্রান্ত বিষয় খতিয়ে দেখা হবে বলে তাঁদের আশ্বস্ত করা হয়। মন্ত্রীর আশ্বাসের পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
আরও পড়ুন:
এদিকে, অন্নপূর্ণা যোজনার আবেদন নিয়ে যাতে উপভোক্তারা সরাসরি নিজেদের আবেদনের অবস্থা জানতে পারেন, সেই ব্যবস্থাও করা হয়েছে।
বুধবার থেকে যোজনার পোর্টাল ফের চালু হয়েছে। অনলাইনে আবেদন বর্তমানে কোন পর্যায়ে রয়েছে, তা যাচাই করা যাচ্ছে।আরও পড়ুন:
এর আগে বুধবার নবান্নে মন্ত্রীদের নিয়ে বিশেষ বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে অন্নপূর্ণা যোজনা নিয়েও আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। যাঁরা ইতিমধ্যেই এই প্রকল্পের সুবিধা পেয়েছেন, তাঁদের মাধ্যমে যোজনার প্রচার চালানোর বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন:
অন্যদিকে, অন্নপূর্ণা যোজনা নিয়ে বিভিন্ন মহল থেকে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ আগেই করেছে প্রশাসন। বিষয়টি নিয়ে সরকারের নজরদারি রয়েছে বলেও জানা গিয়েছে। তবে আবেদন করার পরও বহু উপভোক্তা এখনও টাকা না পাওয়ায় তাঁদের মধ্যে ক্ষোভ বাড়ছে।