নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোকোতো রাজ্যে ভয়াবহ নৌকাডুবির ঘটনায় অন্তত ৪৬ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, ৭০ জনেরও বেশি যাত্রী নিয়ে নৌকাটি নদীতে উল্টে যায়। যাত্রীদের অধিকাংশই শিশু বলে জানা গিয়েছে।
আরও পড়ুন:
পুলিশের মুখপাত্র আহমেদ রুফাই জানিয়েছেন, গোরোনি অঞ্চলের গোরাউ এলাকার কাছে দুর্ঘটনাস্থল থেকে এখনও পর্যন্ত ৪৬টি মরদেহ উদ্ধার করা হয়েছে।
দুর্ঘটনায় ১৬ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও আরও ১৫ জনের সন্ধান এখনও পাওয়া যায়নি।আরও পড়ুন:
দুর্ঘটনার খবর পেয়ে জরুরি পরিষেবা ও নিরাপত্তা সংস্থাগুলির কর্মীরা ঘটনাস্থলে পৌঁছনোর চেষ্টা করছেন। ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি-র মুখপাত্র এজেকিয়েল মানজো জানিয়েছেন, উদ্ধারকাজ চালানোর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।
আরও পড়ুন:
এক প্রত্যক্ষদর্শীর দাবি, ধান কাটার কাজে যোগ দিতে খামার মালিক ও শ্রমিকদের সঙ্গে নৌকায় করে যাত্রা করেছিল শিশুরাও।
পরে স্থানীয় একটি মসজিদের সামনে দাফনের আগে পাটি ও ঐতিহ্যবাহী কাপড়ে মোড়ানো বহু মরদেহ রাখা হয়েছিল বলে জানান তিনি।আরও পড়ুন:
নাইজেরিয়ার বহু প্রত্যন্ত এলাকায় দুর্বল সড়ক যোগাযোগ এবং পর্যাপ্ত সেতুর অভাবে নিত্যদিনের যাতায়াত ও পণ্য পরিবহনের জন্য নৌপথের উপর নির্ভর করতে হয় স্থানীয় বাসিন্দাদের। কিন্তু অতিরিক্ত যাত্রী বহন, নৌযানের যথাযথ রক্ষণাবেক্ষণের অভাব এবং নিরাপত্তা বিধি ঠিকমতো কার্যকর না হওয়ার কারণে দেশটিতে প্রায়ই ভয়াবহ নৌদুর্ঘটনা ঘটে।
এই দুর্ঘটনার পর নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।