০৩ মার্চ ২০২৬, মঙ্গলবার, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নাইজেরিয়ায় মসজিদে বন্দুক হামলায় নিহত ১২

পুবের কলম ওয়েব ডেস্কঃ নাইজেরিয়ার একটি মসজিদে হামলা চালিয়ে ইমামসহ ১২ জনকে হত্যা করেছে বন্দুকধারীরা। এছাড়া আরও কয়েকজনকে অপহরণ করেছ তারা। শনিবার দেশটির উত্তরে এ ঘটনা ঘটে। নাইজেরিয়ায় প্রায়ই মুক্তিপণের দাবিতে সাধারণ মানুষকে অপহরণ করে আসছে স্থানীয় সশস্ত্র গোষ্ঠীগুলো। এদের মধ্যে বোকো হারাম অন্যতম।

আরও পড়ুন: নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলে সশস্ত্র হামলা, ২২০ জনের বেশি শিক্ষার্থী-কর্মী অপহৃত

লুটপাট, বাড়িঘরে অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ড চালিয়ে আসছে তারা। অনেক জায়গায় ফসল কাটতে হলেও স্থানীয় সশস্ত্রগোষ্ঠীর অনুমতি নিতে হয়। সংঘবদ্ধ চক্রের সদস্যরা গ্রামবাসীদের চাষাবাদ এবং ফসল কাটার অনুমতির জন্য সুরক্ষা ফি দাবি করে। দেশটির প্রেসিডেন্ট মুহাম্মদ বুহারির নিজ প্রদেশ ক্যাটসিনার ফুন্তুয়া এলাকার বাসিন্দা লাওয়াল হারুনা টেলিফোনে বলেন, বন্দুকধারীরা মোটরসাইকেলে করে মাইগামজি মসজিদে আসে এবং এলোপাথাড়ি গুলি চালায়। মুসল্লিরা মসজিদ থেকে পালিয়ে যেতে বাধ্য হন।এশার নামাযের সময় গোলাগুলির মাঝে পড়ে অন্তত ১২ জন মারা গেছেন। নিহতদের মধ্যে মসজিদের প্রধান ইমামও আছেন বলে জানান হারুনা।

আরও পড়ুন: ইসলামাবাদে আদালতের বাইরে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২

আরও পড়ুন: দিল্লির বিস্ফোরণে ‘গভীর ষড়যন্ত্র’ দেখছেন মোদি, ‘জড়িতদের কঠোর শাস্তি হবে’ হুঙ্কার প্রধানমন্ত্রীর

উল্লেখ্য, উত্তর-পশ্চিম ও মধ্য নাইজেরিয়ায় স্থানীয়ভাবে বন্দুকধারী ডাকাতদের হামলা-লুট বেড়েছে। তারা প্রায়ই বিভিন্ন স্থানে হামলা চালিয়ে মানুষ অপহরণ করছে। এতে বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছে। অনেক সময় দেখা যায়, বন্দুকধারী ডাকাতরা গবাদিপশু ও বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যাচ্ছে। অপহরণের পর এরা মুক্তিপণ দাবি করে থাকে।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

‘এখন শুধু নাম বাদ যাচ্ছে, ক্ষমতায় এলে অনুপ্রবেশকারীদের রাজ্যছাড়া করব’, হুঙ্কার অমিত শাহের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নাইজেরিয়ায় মসজিদে বন্দুক হামলায় নিহত ১২

আপডেট : ৫ ডিসেম্বর ২০২২, সোমবার