নেপালে ভয়াবহ হড়পা বানের ধাক্কা সামলানোর আগেই নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। শুক্রবার দক্ষিণ-পশ্চিম চিনের সিচুয়ান অঞ্চলে ৫.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে বিস্তীর্ণ এলাকা। ভারতীয় সময় সকাল ১০টা ৪৩ মিনিটে কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের প্রায় ১৩ কিলোমিটার গভীরে।
এখনও পর্যন্ত হতাহতের খবর মেলেনি।আরও পড়ুন:
এর মধ্যেই তিব্বত সীমান্তে আরও একটি বাঁধ ভেঙে যাওয়ার খবর সামনে এসেছে। এর জেরে উত্তর নেপালে ফের হড়পা বানের সতর্কতা জারি করা হয়েছে। আগামী আধ ঘণ্টা থেকে এক ঘণ্টার মধ্যে পাহাড়ি নদীগুলিতে আচমকা জলস্তর বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তবে ভূমিকম্পের জেরেই বাঁধটি ভেঙেছে কি না, তা এখনও স্পষ্ট নয়।আরও পড়ুন:
এর আগে নেপাল-তিব্বত সীমান্তে একটি হিমবাহ হ্রদ ভেঙে পড়ার আশঙ্কায় নেপালকে ৭২ ঘণ্টার সতর্কতা দিয়েছিল চিন। ওই হ্রদে ইতিমধ্যে বিপুল পরিমাণ জল জমেছে এবং আগামী কয়েক দিনে তা আরও বাড়তে পারে বলে জানানো হয়েছিল। ফলে পরপর প্রাকৃতিক বিপর্যয়ে নেপালের পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে।