পুবের কলম ওয়েব ডেস্ক: রাজ্যের স্কুল ও কলেজগুলিতে ফের ‘ন্যাশনাল ক্যাডেট কোর’ বা এনসিসি চালু করার উদ্যোগ নিচ্ছে বর্তমান রাজ্য সরকার। রবিবার গার্ডেনরিচে প্রতিরক্ষা মন্ত্রকের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সরকারের এই পরিকল্পনার কথা স্পষ্টভাবে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি তিনি একটি বড় ঘোষণায় জানান, রাজ্যের পুলিশ, দমকল, বন এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরে এবার থেকে অগ্নিবীরদের জন্য ২০ শতাংশ আসন সংরক্ষিত রাখা হবে।
আরও পড়ুন:
মুখ্যমন্ত্রী এদিন অভিযোগ করেন, পূর্বতন সরকার অত্যন্ত খারাপ উদ্দেশ্য নিয়ে রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠানগুলি থেকে এনসিসি তুলে দিয়ে তার পরিবর্তে ‘জয়হিন্দ বাহিনী’ তৈরি করেছিল।
তাঁর মতে, ছাত্রাবস্থায় এনসিসি-র প্রশিক্ষণ পড়ুয়াদের মধ্যে কঠোর শৃঙ্খলাবোধ ও দেশপ্রেম গড়ে তুলতে সাহায্য করে। তাই শিক্ষাঙ্গনে এই প্রশিক্ষণ ফেরানো অত্যন্ত জরুরি।আরও পড়ুন:
রাজ্যে এই ব্যবস্থা আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার জন্য তিনি নিজে চিঠি লিখবেন বলে জানিয়েছেন। তবে এই প্রক্রিয়ার কিছু নির্দিষ্ট নিয়ম বা প্রোটোকল থাকায়, এনসিসি চালুর জন্য রাজ্যের স্কুল ও কলেজগুলিকেই আবেদন জানাতে হবে।