পুবের কলম ওয়েব ডেস্ক: অতিবৃষ্টি ও ভয়াবহ প্লাবনের জেরে পূর্ব মেদিনীপুর জেলার ৬টি ব্লকের হাজার হাজার মানুষ জলবন্দি হয়ে পড়েছেন। দুর্গতদের অনেকেই বাধ্য হয়ে নিরাপদ আশ্রয়ে সরে গিয়েছেন। এই চরম প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়াল পূর্ব মেদিনীপুর জেলা জমিয়তে উলামা। সংগঠনের পক্ষ থেকে বন্যা কবলিত এলাকার বিভিন্ন আশ্রয় শিবিরে শুকনো খাবার ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।