পুবের কলম ওয়েব ডেস্ক: ‘একসময় বাংলায় কেবল শিল্প বন্ধ হওয়ার কথা শোনা যেত, আর এখন শুধুই বিনিয়োগের খবর আসে।’ রবিবার কলকাতায় গার্ডেনরিচ শিপ বিল্ডার্সের এক অনুষ্ঠানে যোগ দিয়ে এভাবেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এদিন ওই সংস্থায় যুদ্ধজাহাজ নির্মাণের লক্ষ্যে ৩,৪০০ কোটি টাকা বিনিয়োগের পাঁচটি নতুন প্রকল্পের শিলান্যাস হয়। অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীও।
আরও পড়ুন:
বক্তব্য রাখতে গিয়ে প্রতিরক্ষামন্ত্রী জানান, বাংলার বাতাসে এখন পরিবর্তনের নতুন গন্ধ, যা আসলে উন্নয়নের পথ।
তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার স্বাস্থ্য, শিক্ষা ও অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন এনেছে এবং শিল্পের দ্রুত বিকাশ ঘটাচ্ছে। রাজ্যের উদ্দেশ্য সৎ হলে এই উন্নয়ন কেউ আটকাতে পারবে না বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি, রাজ্যের পালাবদলের পর বর্তমান সরকার যে সীমান্ত সুরক্ষার জন্য ইতিমধ্যেই ১১০০ একর জমি প্রদান করেছে, সে কথাও মনে করিয়ে দেন রাজনাথ।আরও পড়ুন:
বাংলার নবজাগরণ এবং 'বন্দে মাতরম' মন্ত্রের কথা স্মরণ করে তিনি বলেন, প্রতিরক্ষা ক্ষেত্রেও এই রাজ্য এখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাঁর মতে, শিল্পে নবজাগরণের পথে হাঁটা বাংলায় এই বিপুল বিনিয়োগের ফলাফল আগামী দিনে অত্যন্ত সুদূরপ্রসারী হবে।