পুবের কলম ওয়েবডেস্ক :
আরও পড়ুন:
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্ববিদ্যালয় ও সরকারি স্কুলগুলিতে সরাসরি আলাপচারিতার মাধ্যমে তরুণদের সঙ্গে সম্পৃক্ততা আরও গভীর করার জন্য মন্ত্রীদের নির্দেশ দেওয়ার কয়েকদিন পরেই, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) তাদের প্রস্তাবিত ‘জেন জি’ প্রজন্মের কাছে পৌঁছানোর কর্মসূচির নেতৃত্ব দেওয়ার জন্য একটি বিশেষ দল গঠন করেছে। সংবাদ সংস্থা এএনআই-এর সূত্র দিয়ে দলের এক শীর্ষ সূত্র জানিয়েছে, এই দলে বিজেপির জাতীয় সভাপতি নিতিন নবীন , জাতীয় সাধারণ সম্পাদক স্মৃতি ইরানি ও বিনোদ তাওড়ে , গুজরাতের মন্ত্রী হর্ষ সাংঘভি সহ অন্যান্য নেতারা রয়েছেন। নবনিযুক্ত পদাধিকারীদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী মোদীও।
মনে করিয়ে দিয়েছেন, এই ধরনের সাংগঠনিক বৈঠকের উদ্দেশ্য হল দলকে শক্তিশালী করা। জনসংযোগের নতুন নতুন কৌশল খোঁজার বার্তা দিয়েছেন মোদি ।রাজ্য হোক বা দেশ, মোদীর প্রশাসনের শীর্ষ আসনে বসার পঁচিশ বছর পূর্তিতে আগামী এক মাস (সেপ্টেম্বর-অক্টোবর) সেবা সঙ্কল্প অভিযানেরও ডাক দিয়েছেন নীতিন। বিজেপি নেতৃত্বের বক্তব্য, প্রশাসক হিসেবে মোদির সফলতা তুলে ধরা হবে দেশবাসীর সামনে।