মুসলিম দেশগুলোর, বিশেষ করে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করতে চায় ইরান। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘অবৈধ হামলা’ প্রতিহত করার কার্যক্রমও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
আরও পড়ুন:
৪০তম আন্তর্জাতিক ইসলামিক ইউনিটি কনফারেন্সে বক্তব্য রাখতে গিয়ে তিনি ইরানের সঙ্গে মিসর ও লেবাননের সম্পর্ক নিয়েও কথা বলেন। মিসরের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের বিষয়ে আরাগচি বলেন, কায়রো প্রস্তুত হলেই তেহরানও সম্পর্ক স্বাভাবিক করতে আগ্রহী। তিনি জানান, মিসরের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলতে ইরান প্রস্তুত রয়েছে।
আরও পড়ুন:
লেবাননের ক্ষেত্রেও দেশটির সরকার ও সব রাজনৈতিক পক্ষের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে তেহরানের আগ্রহের কথা জানান তিনি। তবে লেবাননের পররাষ্ট্রনীতির কিছু বিষয়ে আরও ‘যৌক্তিক অবস্থান’ নেওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন আরাগচি।
আরও পড়ুন:
আরব দেশগুলোতে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি প্রসঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, তেহরান কখনও প্রতিবেশী বা মুসলিম দেশগুলোর ভূখণ্ডকে লক্ষ্য করে হামলা চালায়নি। বরং এসব দেশে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়েছে এবং সংশ্লিষ্ট দেশগুলোকে আগেই সতর্ক করা হয়েছিল। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই ইরানের পক্ষ থেকে মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও জোরদারের এই বার্তা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।