১৯৮৪ সালের শিখবিরোধী হিংসা মামলায় দণ্ডিত কংগ্রেসের প্রাক্তন সাংসদ সজ্জন কুমারের বাড়িতে সমবেদনা জানাতে গিয়ে দলের অন্দরেই সমালোচনার মুখে পড়লেন বিজেপির তিন সাংসদ। রামবীর সিং বিধুরি, যোগেন্দর চাঁদোলিয়া ও কমলজিৎ সেহরাওয়াতের ওই সফর নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। তাঁর স্পষ্ট বক্তব্য, ওই সাংসদদের সজ্জন কুমারের বাড়িতে যাওয়া ঠিক হয়নি।
আরও পড়ুন:
১৯৮৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যার পর দিল্লিতে ভয়াবহ শিখবিরোধী হিংসা ছড়িয়ে পড়ে। সেই ঘটনায় একাধিক মামলায় অভিযুক্ত হয়েছিলেন সজ্জন কুমার।
২০১৮ সালে দিল্লি হাই কোর্ট তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।আরও পড়ুন:
সজ্জনের মৃত্যুর পর তাঁর বাড়িতে বিজেপির তিন সাংসদের যাওয়ার ঘটনায় সরব হন শিখবিরোধী হিংসায় ক্ষতিগ্রস্তদের পক্ষের আইনজীবী ও বিজেপি নেতা এইচএস ফুলকা। তিনি ওই সফরের তীব্র সমালোচনা করেন। বিষয়টি নিয়ে বিজেপিকে আক্রমণ করে আম আদমি পার্টিও।
আরও পড়ুন:
দলীয় সাংসদদের আচরণে প্রকাশ্যেই অসন্তোষ জানিয়ে নীতিন নবীন জানিয়ে দিয়েছেন, এমন সফর করা উচিত হয়নি।