রাজ্যে মাদ্রাসা যাচাইয়ের পর বড় পদক্ষেপ করল সরকার। অনুমোদনহীন ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিস দেওয়া হয়েছে। পাশাপাশি আরও ১০০টি মাদ্রাসাকে শো-কজ করা হয়েছে। এই পদক্ষেপ ঘিরে রবিবার কড়া বার্তা দিলেন মন্ত্রী দিলীপ ঘোষ।
তাঁর বক্তব্য, সরকারের অনুমোদন নিয়ে যে মাদ্রাসাগুলি চলছে, সেগুলি চলবে। তবে যেখানে-সেখানে মাদ্রাসা খুলে কোনও ধরনের ‘উৎপাত’ বরদাস্ত করবে না সরকার।আরও পড়ুন:
দিলীপ ঘোষ বলেন, ‘‘মাদ্রাসা নিয়ে অনেক বিতর্ক রয়েছে। এর আগে মাদ্রাসার শিক্ষক হিসেবে পরিচয় দেওয়া বেশ কয়েকজন উগ্রপন্থী ধরা পড়েছেন।
মাদ্রাসায় থেকে অ্যান্টি-ন্যাশনাল অ্যাক্টিভিটি চালানোর অভিযোগও এসেছে। বহুবার মাদ্রাসার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তার তদন্ত চলছে। যারা সরকারের অনুমতি নিয়ে মাদ্রাসা চালাচ্ছেন, সেই মাদ্রাসা চলবেই। কিন্তু যেখানে সেখানে মাদ্রাসা খুলে এখানে উৎপাত করার অনুমতি সরকার দেবে না। সেই কাজ শুরু হয়েছে।’’