পুবের কলম ওয়েব ডেস্ক: শুধু বিজেপি নয়, এবার 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র বিরুদ্ধে আম আদমি পার্টির (আপ) সঙ্গে গোপন সখ্য থাকার গুরুতর অভিযোগ তুলল কংগ্রেস। সিজেপি অরবিন্দ কেজরিওয়ালের দলের প্রতি নরম মনোভাব দেখাচ্ছে কি না, তা নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন কংগ্রেসের শীর্ষনেতা শচিন পাইলট। এতদিন ধরে এই একই অভিযোগ করে আসছিল গেরুয়া শিবির।
আরও পড়ুন:
মূল বিতর্কের সূত্রপাত সিজেপি-র 'স্কুল ঠিক করো' অভিযান ঘিরে।
রাজস্থানে স্কুল পরিদর্শনে গিয়ে সিজেপি নেতারা অব্যবস্থার নানা চিত্র তুলে ধরেছেন, এমনকি আস্তাবলে স্কুল চলার মতো চাঞ্চল্যকর ছবিও সামনে এনেছেন। অথচ, পাঞ্জাবের স্কুলগুলি পরিদর্শনের সময় তাঁরা কেবল সেখানকার ভালো দিকগুলিই যেমন সুইমিং পুলের ব্যবস্থা তুলে ধরেছেন। এর পরেই প্রশ্ন ওঠে, সিজেপি কি উদ্দেশ্যপ্রণোদিতভাবে পাঞ্জাবের শুধুমাত্র উন্নত পরিকাঠামোর স্কুলগুলিতেই পরিদর্শন করছে, যা তাদের গোপন সখ্য প্রমাণের ইঙ্গিত দেয়?আরও পড়ুন:
সদ্যই পাঞ্জাবের পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজস্থানের নেতা শচিন পাইলট।
দুই রাজ্যের স্কুলের এই তুলনামূলক মূল্যায়নে ক্ষুব্ধ পাইলট জানান, স্কুল পরিদর্শনকে কংগ্রেস স্বাগত জানালেও সব রাজ্যের ক্ষেত্রে মূল্যায়নের মাপকাঠি একই হওয়া উচিত। আপ শাসিত পাঞ্জাবকে যেন কোনো বন্ধুত্বপূর্ণ বা বিশেষ ছাড় দেওয়া না হয়।আরও পড়ুন:
রাজনৈতিক মহলের মতে, আপ এবং সিজেপি-র এই গোপন সখ্যের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন নয়। সিজেপি নেতা অভিজিৎ দীপ এবং আশুতোষ রাঙ্কা একসময় আপের সঙ্গেই যুক্ত ছিলেন। এছাড়া দিল্লিতে সিজেপি-র বিক্ষোভের সময়েও আপ তাদের সবরকম ভাবে সাহায্য করেছিল। পুরনো সেই সম্পর্কের কারণেই সিজেপি আপকে সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা করছে কি না, তা নিয়ে বিজেপির পর এবার সরব হল কংগ্রেসও।