দমদমে মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ উপলক্ষে বিধায়কের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উঠল ‘বিজেপি জিন্দাবাদ’ স্লোগান। আর সেই স্লোগান শুনেই প্রকাশ্যে ক্ষোভ জানালেন অনুষ্ঠানে উপস্থিত রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। শুধু আপত্তি জানানোই নয়, ঘটনার জন্য দলের তরফে প্রকাশ্যে ক্ষমাও চেয়ে নেন তিনি।
আরও পড়ুন:
উত্তম কুমারের ছবিতে পুষ্পার্ঘ্য অর্পণের সময় কয়েকজন ‘বিজেপি জিন্দাবাদ’ স্লোগান দেন। এরপর অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শমীক বলেন, ‘‘উত্তম কুমারকে বিজেপি বানাতে আসিনি।
কেউ কেউ এখানে বিজেপি জিন্দাবাদ স্লোগান দিয়েছিলেন, তাঁরা ভুল করেছেন।’’ তাঁর বক্তব্য, অনুষ্ঠানটি বিধায়কের উদ্যোগে আয়োজিত। পদ্ম প্রতীকে নির্বাচিত হওয়ার পর একজন বিধায়ক শুধুমাত্র তাঁকে ভোট দেওয়া মানুষের নন, যাঁরা তাঁর বিরুদ্ধে ভোট দিয়েছেন, তাঁদেরও বিধায়ক। তাই এমন অনুষ্ঠানে দলীয় স্লোগান দেওয়া উচিত হয়নি।আরও পড়ুন:
শমীক বলেন, ‘‘বিধায়কের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিজেপি জিন্দাবাদ স্লোগান দেওয়া উচিত হয়নি।
’’ একইসঙ্গে এই ঘটনার জন্য দলের পক্ষ থেকে উপস্থিত সকলের কাছে ক্ষমাও চেয়ে নেন তিনি।আরও পড়ুন:
এদিন দমদমে মহানায়ক স্মরণ অনুষ্ঠানের আগে বিধাননগরে একটি রক্তদান শিবিরে যোগ দেন শমীক। সেখানে দুর্গাপুজোর পরিবর্তে ‘শারদীয়া উৎসব’ শব্দ ব্যবহারের প্রসঙ্গ তুলে তিনি রাজ্যের প্রাক্তন সরকারকে নিশানা করেন। তাঁর দাবি, এই ধরনের চিন্তাভাবনার বিরুদ্ধেই বাংলার মানুষ বিজেপিকে সমর্থন করেছে। কলকাতা ও গ্রামের দুর্গাপুজোর মধ্যে পার্থক্য রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
পাশাপাশি মা দুর্গার বিসর্জন নদীর বদলে পুকুরে হওয়া এবং উত্তর দিনাজপুর ও মুর্শিদাবাদে ঢাক বাজানো বন্ধ করে দেওয়ার প্রসঙ্গও তোলেন তিনি।আরও পড়ুন:
অন্যদিকে, দলের ‘হঠাৎ বিজেপি’ নেতাদেরও বার্তা দিয়েছেন শমীক। তাঁর কথায়, শুধু বিজেপির পতাকা নিয়ে ঘুরলেই পুরভোটে কাউন্সিলরের টিকিট পাওয়া যাবে—এমনটা যাঁরা ভাবছেন, তাঁরা ভুল করছেন। দল ব্যক্তিগত আকাঙ্ক্ষা পূরণের মাধ্যম নয়। তাঁর বার্তা, ‘‘দল আগে, ব্যক্তি পরে।’’