পুবের কলম ওয়েবডেস্ক, পার্কিং নিয়ে বচসা। তার পরেই পর্যটক পরিবারের উপর চড়াও হওয়ার অভিযোগ উঠল মন্দারমণির একটি হোটেলের কর্মীদের বিরুদ্ধে। ঘটনায় বৃদ্ধ, মহিলা ও শিশুরাও আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ। শনিবার রাতেই হোটেলের ম্যানেজার ও এক নিরাপত্তারক্ষীকে গ্রেপ্তার করেছে মন্দারমণি থানার পুলিশ।
পুলিশ জানিয়েছে, ধৃতেরা হলেন নদিয়ার বাদকুল্লার বাসিন্দা হোটেল ম্যানেজার ভাস্কর বিশ্বাস (৩৫) এবং উত্তর ২৪ পরগনার বাসিন্দা নিরাপত্তারক্ষী সুব্রত ঘোষ (৪৫)।
আরও পড়ুন:
অভিযোগকারী পরিবারের সদস্য মহম্মদ আসিফ বজবজের বাসিন্দা। শনিবার পরিবার নিয়ে মন্দারমণি বেড়াতে গিয়ে একটি হোটেলের পার্কিং এলাকায় গাড়ি রাখেন তাঁরা। ঘর দেখতে যাওয়ার সময়ই হোটেলকর্মীদের সঙ্গে তাঁদের বচসা শুরু হয় বলে অভিযোগ।
আরও পড়ুন:
এর পরেই পরিবারটিকে ঘিরে ধরে মারধর করা হয় বলে দাবি।
আরও পড়ুন:
ঘটনার পর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। হোটেলের অন্যান্য কর্মীদের ভূমিকা নিয়েও খতিয়ে দেখা হচ্ছে। এদিকে ঘটনায় পর্যটকদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে।