পুবের কলম ওয়েবডেস্ক, বাবার সঙ্গে ফোনে শেষবার কথা বলার সময় শুধু বলেছিলেন, ‘বাই-বাই পাপা’। তার পরেই জম্মু-কাশ্মীরের ডোডা জেলার প্রেমনগরে শিবডাল সেতু থেকে চন্দ্রভাগা নদীতে ঝাঁপ দেন ২১ বছরের এক তরুণী। শনিবারের এই ঘটনায় এখনও তাঁর সন্ধান মেলেনি।
আরও পড়ুন:
ঘটনার পরই তল্লাশি শুরু করে পুলিশ ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। উদ্ধারকাজে স্থানীয়রাও যোগ দেন।
আরও পড়ুন:
তরুণীর বাবা কৃষ্ণ লাল পুলিশকে জানিয়েছেন, তাঁর মেয়ে দেবী কাছেই একটি মেলায় গিয়েছিলেন। সেখান থেকে ফোন করে জানান, শরীর খারাপ লাগছে এবং চিকিৎসকের কাছে যাবেন।
আরও পড়ুন:
কৃষ্ণ মেয়ের কাছে বার বার জানতে চেয়েছিলেন, কী হয়েছে। কিন্তু দেবী কোনও কারণ জানাননি। শুধু বলেন, ‘এটা আমার জীবন।