ইন্দোনেশিয়ার দাবানল থেকে ছড়িয়ে পড়া ঘন ধোঁয়ায় বায়ুদূষণ বিপজ্জনক মাত্রায় পৌঁছানোয় মালয়েশিয়ার সারাওয়াক রাজ্যের সারিয়ান বিভাগে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকার শত শত স্কুলের পাশাপাশি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন:
বৃহস্পতিবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কার্যালয় জানিয়েছে, জনস্বাস্থ্য ও নিরাপত্তার জন্য বায়ুদূষণ ঝুঁকিপূর্ণ পর্যায়ে পৌঁছানোর পর সারিয়ানজুড়ে জরুরি অবস্থা ঘোষণায় সম্মতি দিয়েছেন দেশটির রাজা সুলতান ইব্রাহিম। সারাওয়াক দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আনুষ্ঠানিক অনুরোধের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
আরও পড়ুন:
জরুরি অবস্থার আওতায় সারিয়ানের ৬৪৭টি স্কুল সোমবার থেকে আগামী সপ্তাহের শেষ পর্যন্ত বন্ধ থাকবে। একইসঙ্গে সরকারি-বেসরকারি অফিস, বাগান, নির্মাণকাজ এবং পাথর উত্তোলনকেন্দ্রও বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে জরুরি ও অত্যাবশ্যকীয় পরিষেবা চালু থাকবে।
আরও পড়ুন:
বায়ুদূষণ কমাতে কৃত্রিম বৃষ্টিপাত বা ক্লাউড সিডিংয়ের উদ্যোগও জোরদার করা হয়েছে।
বৃহস্পতিবার থেকে শুরু হওয়া তিন দিনের এই কার্যক্রম অন্তত সোমবার পর্যন্ত বাড়ানো হবে বলে জানিয়েছে সারাওয়াকের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।আরও পড়ুন:
সারাওয়াক স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ডগলাস উগাহ এমবাস জানিয়েছেন, জরুরি অবস্থা গোটা সারাওয়াক রাজ্যে নয়, শুধুমাত্র সারিয়ান বিভাগের জন্য প্রযোজ্য। তবে বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, বাইরে যাওয়া কমাতে হবে এবং বাইরে কঠোর শারীরিক পরিশ্রম এড়িয়ে চলতে হবে।
আরও পড়ুন:
বোর্নিও দ্বীপের উত্তরাঞ্চলে অবস্থিত সারাওয়াক কয়েক সপ্তাহ ধরেই ঘন ধোঁয়াশায় ঢাকা। পাশের সাবাহ রাজ্য এবং মালয়েশিয়ার উপদ্বীপীয় অঞ্চলগুলিতেও ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ার প্রভাব পড়েছে।