পুবের কলম ওয়েব ডেস্ক: বাজারে এখন গঙ্গার ইলিশের নামে দেদার বিক্রি হচ্ছে গুজরাট, মহারাষ্ট্র বা মায়ানমারের স্বাদহীন ইলিশ। অনেক ক্ষেত্রে সমুদ্রের নোনা ইলিশও বেশি দিন তাজা রাখতে অতিরিক্ত নুন মাখিয়ে বিক্রি করা হচ্ছে, যার আসল স্বাদ একেবারেই নষ্ট হয়ে যায়। চড়া দাম দিয়ে ইলিশ কিনতে গিয়ে তাই প্রতিনিয়ত ঠকছেন ভোজনরসিক বাঙালি। তবে বাজারে গিয়ে একটু সতর্ক হলে এবং কয়েকটি বিষয় যাচাই করে নিলেই এই প্রতারণার হাত থেকে বাঁচা সম্ভব।
আসল গঙ্গার ইলিশ চেনার সবচেয়ে সহজ উপায় হল মাছের আকার ও রং খুঁটিয়ে দেখা।
এছাড়া তাজা মাছের লেজ সবসময় শক্ত ও সোজা থাকে এবং চোখ একেবারে স্বচ্ছ হয়। বাসি বা হিমঘরের মাছের চোখ ঘোলাটে বা বসে যাওয়া হয় এবং লেজ নরম থাকে। কানকো উল্টে দেখলে ভিতরের অংশ যদি টকটকে লাল রঙের হয়, তবে নিশ্চিন্তে সেই মাছ কেনা যেতে পারে। রাসায়নিক বা রং মেশানো মাছে অনেক সময় কানকো বা গায়ে অস্বাভাবিক লালচে ভাব দেখা যায়, যা এড়িয়ে চলা উচিত। এই ছোটখাটো বিষয়গুলো খেয়াল রাখলেই আসল গঙ্গার ইলিশ চিনে নেওয়া অত্যন্ত সহজ হবে।