কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নৌবাহিনী মোতায়েনের প্রস্তুতি শুরু করেছে দক্ষিণ কোরিয়া। শুক্রবার অস্ট্রেলিয়ার সম্প্রচারমাধ্যম এসবিএসের বরাতে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।
আরও পড়ুন:
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রণালিতে নৌবাহিনী পাঠানোর জন্য সুনির্দিষ্ট প্রস্তুতি চলছে। প্রাথমিক পরিকল্পনায় পি-৮ সামুদ্রিক টহল বিমান, বিস্ফোরক নিষ্ক্রিয়করণ দল এবং একটি রসদ সহায়তা জাহাজ রাখার কথা রয়েছে।
আরও পড়ুন:
এর আগে সিউল জানিয়েছিল, যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধ শেষ হওয়ার পরই হরমুজে সেনা পাঠানো হবে। তবে ইরানের বিরুদ্ধে অভিযানে অংশ নিতে অস্বীকৃতি জানানোয় দক্ষিণ কোরিয়ার সমালোচনা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আরও পড়ুন:
প্রতিবেদন অনুযায়ী, মোতায়েনের ঘাঁটি ও অভিযানের কাঠামো নিয়ে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে। তবে চূড়ান্ত মোতায়েনের আগে দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত, মন্ত্রিসভার অনুমোদন এবং জাতীয় সংসদের সম্মতি প্রয়োজন হবে।