দার্জিলিং ও শিলিগুড়ি অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় বড়সড় পরিবর্তন আসতে চলেছে। জাতীয় সড়ক ৩২৭-এর বাগডোগরা-পানিট্যাঙ্কি-খড়িবাড়ি-গলগলিয়া অংশের প্রায় ৩১.০২ কিলোমিটার রাস্তা চার লেন করার প্রকল্পে অনুমোদন দিয়েছে কেন্দ্র। বৃহস্পতিবার সমাজমাধ্যমে এই ঘোষণা করেছেন কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নিতিন গডকরি।
আরও পড়ুন:
প্রকল্পটির জন্য মোট ২,০৭৭ কোটি ১৮ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।
চার লেনের রাস্তা তৈরি হলে বাগডোগরা, পানিট্যাঙ্কি, খড়িবাড়ি ও নকশালবাড়ির মতো গুরুত্বপূর্ণ এলাকায় যানজট অনেকটাই কমবে। একইসঙ্গে বাগডোগরা বিমানবন্দরে যাতায়াতও আরও দ্রুত ও সহজ হবে।আরও পড়ুন:
প্রকল্পের আওতায় তিনটি সেতু, একটি রোড ওভারব্রিজ, পাঁচটি এলিফ্যান্ট আন্ডারপাস এবং সার্ভিস রোড তৈরির পরিকল্পনা রয়েছে। কেন্দ্রের দাবি, এই প্রকল্প বাস্তবায়িত হলে শিলিগুড়ির সঙ্গে উত্তর-পূর্ব ভারতের যোগাযোগ আরও শক্তিশালী হবে। পাশাপাশি নেপাল, ভুটান ও বাংলাদেশের সঙ্গে সড়ক যোগাযোগও আরও উন্নত হবে।