পুবের কলম ওয়েব ডেস্ক: জন্মের চার মাসের মধ্যেই বড়সড় ভাঙন ধরল সোশাল মিডিয়ায় জনপ্রিয় হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-তে। নিট প্রশ্নফাঁস আন্দোলনের অন্যতম পরিচিত মুখ মণীশ ব্রহ্মভট্ট এই দল থেকে বেরিয়ে 'ককরোচ জনতা পার্টি ডেমোক্র্যাটিক' নামে একটি নতুন দল গঠন করেছেন। তাঁর স্পষ্ট অভিযোগ, সাধারণ ছাত্রছাত্রীদের রক্ত-ঘামে সফল হওয়া এই আন্দোলনকে বিক্রি করে দেওয়া হয়েছে এবং এর নির্লজ্জ রাজনীতিকরণ করা হয়েছে।
আরও পড়ুন:
দলের শীর্ষ নেতা অভিজিৎ দীপকে এবং আশুতোষ রাঙ্কার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন মণীশ।
তাঁর দাবি, বর্তমান সিজেপি কার্যত 'টিম কেজরিওয়াল'-এ পরিণত হয়েছে এবং আম আদমি পার্টিই (আপ) এখন এই দলের সদস্যদের পিছন থেকে নিয়ন্ত্রণ করছে। মণীশের অভিযোগ, আন্দোলনের সাফল্যের পর সাধারণ স্বেচ্ছাসেবক বা প্রকৃত আন্দোলনকারীদের মতামত না নিয়েই অভিজিৎ এবং অন্যান্য নেতারা নিজেদের সুবিধামতো ১২ সদস্যের একটি কমিটি গঠন করে নিয়েছেন।আরও পড়ুন:
উল্লেখ্য, নিট দুর্নীতি কাণ্ডে প্রাক্তন শিক্ষামন্ত্রীর ইস্তফার পর সিজেপি-র জনপ্রিয়তা ও সদস্য সংখ্যা দ্রুত বৃদ্ধি পায়। এরপরই দলের শীর্ষ পদে পরিচিত নেতাদের পাশাপাশি বেশ কিছু নতুন মুখকে নিয়ে আসা হয়।
ওয়াকিবহাল মহলের ধারণা, সেই কমিটিতে জায়গা না পাওয়ার ক্ষোভ থেকেই আলাদা দল গড়েছেন মণীশ। অন্যদিকে, মণীশের এই পদক্ষেপের কড়া সমালোচনা করেছেন সিজেপি-র বর্তমান সদস্যরা। তাঁদের পালটা দাবি, মূল আন্দোলনে মণীশের ঠিক কী ভূমিকা ছিল তা তাঁদের জানা নেই। সম্ভবত আর্থিক প্রলোভন বা কোনও বিশেষ অসৎ উদ্দেশ্য চরিতার্থ করতেই তিনি এই ধরনের ভিত্তিহীন অভিযোগ তুলছেন।