উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়: বারুইপুরের সূর্যপুরে ১১ বছরের ষষ্ঠ শ্রেণির নাবালিকা ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনার ৫৭ দিনের মাথায় চার্জশিট পেশ করল বারুইপুর থানার পুলিশ।এনকাউন্টারে মৃত প্রভাষ মণ্ডল সহ মোট চার জনকে অভিযুক্ত করে প্রায় ৭০০ পাতার চার্জশিট জমা দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।ঐ নাবালিকাকে ধর্ষণের অভিযোগে পকসো আইনের একাধিক ধারা এবং খুনের ধারাতেও মামলা রুজু করা হয়েছে।পুলিশ সূত্রে খবর, ঘটনার তদন্তে উঠে আসা বিভিন্ন তথ্য, সাক্ষীদের বয়ান এবং অন্যান্য প্রমাণের ভিত্তিতেই এই চার্জশিট তৈরি করা হয়েছে। ঘটনায় চারজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছিল।
তবে ঘটনার পুনর্নির্মাণের সময় পুলিশের এনকাউন্টারে প্রভাষ মণ্ডলের মৃত্যু হয়। চার্জশিটে তাকেও অভিযুক্ত হিসেবে রাখা হয়েছে।তবে তদন্ত এখনও পুরোপুরি শেষ হয়নি।ফরেন্সিক, ব্যালিস্টিক এবং ফিঙ্গার প্রিন্ট-সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ রিপোর্ট এখনও তদন্তকারীদের হাতে এসে পৌঁছয়নি।সেই রিপোর্টগুলি পাওয়ার পর নতুন কোনও তথ্য বা প্রমাণ সামনে এলে প্রয়োজন অনুযায়ী সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করা হতে পারে বলে পুলিশ সূত্রে খবর।ঘটনার পর থেকেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল। নাবালিকার পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি প্রশাসনের তরফেও একাধিক পদক্ষেপ করা হয়। মৃত ছাত্রীর বাবাকে রাজ্য সরকারের তরফে কারা দফতরে চাকরি দেওয়া হয়েছে। পাশাপাশি পরিবারকে আর্থিক সাহায্যও করা হয়েছে বলে জানা গিয়েছে।মৃত ছাত্রীর বাবা জানিয়েছেন, মেয়েকে হারানোর শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি তিনি। মানসিকভাবে কিছুটা স্বাভাবিক হওয়ার পরই কারা দফতরের কাজে যোগ দেবেন তিনি।প্রসঙ্গত,ঐ নাবালিকার দেহ উদ্ধারের পর বারুইপুর পুলিশ সুপারের দফতরে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।পরিবারের অভিযোগ ও বক্তব্য শোনার পাশাপাশি তদন্ত নিয়ে পুলিশের শীর্ষ আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশও দিয়েছিলেন তিনি।চার্জশিট পেশের পর এখন বাকি ফরেন্সিক ও অন্যান্য গুরুত্বপূর্ণ রিপোর্টের দিকে নজর তদন্তকারীদের।ওই রিপোর্ট গুলি হাতে এলে মামলার তদন্তে আরও কী তথ্য সামনে আসে, এখন সেদিকেই তাকিয়ে পরিবার ও স্থানীয় বাসিন্দারা।সূর্যপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ৫৭ দিনের মাথায় ৭০০ পাতার চার্জশিট পেশ
আসলাম হোসেন
প্রকাশিত:
৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৫৪
আরও খবর
‘সব নির্মূল কমিটিগুলির দোকান বন্ধ করতে হবে’: বাংলাদেশের রাজনীতি নিয়ে সরওয়ার ফারুকী
ভবানীপুর নির্বাচন মামলা: শুভেন্দুর আইনজীবীকে ৪ সপ্তাহ সময় দিল হাই কোর্ট, ক্ষুব্ধ কল্যাণ
নাম বদলে মনরেগার ‘হত্যা’, ‘ভিবি-জিরামজি বিল’ নিয়ে রাতভর ধরনায় বিরোধী সাংসদরা
হামলার পরও অটুট ইরানের ক্ষেপণাস্ত্র শক্তির বড় অংশ: যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা
নির্দল প্রতীকে ভোটে লড়ায়, তৃণমূল যুব কংগ্রেসের ২ অঞ্চল সভাপতিকে বহিষ্কার দলের
নির্দল প্রতীকে ভোটে লড়ায়, তৃণমূল যুব কংগ্রেসের ২ অঞ্চল সভাপতিকে বহিষ্কার দলের
স্থানীয়দের আপত্তি, এখনই রেল মানচিত্রে ঢুকছে না মেঘালয়
স্থানীয়দের আপত্তি, এখনই রেল মানচিত্রে ঢুকছে না মেঘালয়
লাউডস্পিকারে আজান অন্য ধর্মের মৌলিক অধিকারকে লঙ্ঘন করে না; কর্ণাটক হাইকোর্ট
লাউডস্পিকারে আজান অন্য ধর্মের মৌলিক অধিকারকে লঙ্ঘন করে না; কর্ণাটক হাইকোর্ট
আইপিএলের বাকি ম্যাচ সম্ভবত বেঙ্গালুরু, চেন্নাই ও হায়দরাবাদে
আইপিএলের বাকি ম্যাচ সম্ভবত বেঙ্গালুরু, চেন্নাই ও হায়দরাবাদে
বিধ্বংসী ঝড়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বিমানবন্দরের ছাদ, ভাইরাল ভিডিয়ো
বিধ্বংসী ঝড়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বিমানবন্দরের ছাদ, ভাইরাল ভিডিয়ো
সর্বাধিক পাঠিত
দক্ষিণ ২৪ পরগনায় বিদ্যুৎ পরিষেবায় বড় উদ্যোগ, তৈরি হচ্ছে ৬ নতুন সাব স্টেশন
আইএসএলে খেলার সম্ভাবনা নেই মহামেডানের, ডায়মন্ড হারবারকে ছাড়াই ১৩ দল নিয়ে প্রতিযোগিতার পরিকল্পনা ফেডারেশনের
কৈলাস-মানস সরোবর দর্শনের স্বপ্ন নিয়ে নেপালে, হড়পা বানে নিখোঁজ ডায়মন্ড হারবারের শিক্ষিকা
ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে তৃতীয় সমাবর্তন, রাজ্যপালের হাত থেকে পুরস্কার পেলেন প্রায় ১০০০ মহিলা
কেপিএসসি নিয়োগ কেলেঙ্কারি: সিআইডি-র হাতে গ্রেফতার আইএএস অফিসার জ্ঞানেন্দ্র কুমার গ্যাংওয়ার
কেপিএসসি নিয়োগ কেলেঙ্কারি: সিআইডি-র হাতে গ্রেফতার আইএএস অফিসার জ্ঞানেন্দ্র কুমার গ্যাংওয়ার
প্রধানশিক্ষকের উপস্থিত বুদ্ধিতে নেপালের হড়পা বানে প্রাণ বাঁচল ১৬৪৩ পড়ুয়ার
প্রধানশিক্ষকের উপস্থিত বুদ্ধিতে নেপালের হড়পা বানে প্রাণ বাঁচল ১৬৪৩ পড়ুয়ার
বিশ্বরেকর্ড গড়লেন ক্রিশ্চিয়ানো রোনালদো
বিশ্বরেকর্ড গড়লেন ক্রিশ্চিয়ানো রোনালদো
পুজোর মুখে বড় সুখবর, পঞ্চায়েত কর্মীদের মহার্ঘ ভাতা ঘোষণা করল রাজ্য সরকার
পুজোর মুখে বড় সুখবর, পঞ্চায়েত কর্মীদের মহার্ঘ ভাতা ঘোষণা করল রাজ্য সরকার
সরকারি স্কুলের সিলেবাস বদল ও পাশ ফেল চালুর ভাবনা শিক্ষা দফতরের