পুবের কলম ওয়েবডেস্ক: বাংলাদেশের জনপ্রিয় পরিচালক মোস্তফা সরওয়ার ফারুকী। তিনি কিছু আর্ট ফিল্মও তৈরি করেছেন। কাজের পাশাপাশি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও বেশ সরব। নিজের কাজ ও সমসাময়িক নানা বিষয় নিয়ে প্রায়ই কথা বলে থাকেন তিনি। এবার এই পরিচালক বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা বলেছেন তাঁর ফেসবুকে। সাধারণ মানুষের মধ্যে বাংলাদেশের এই নির্বাচন নিয়ে এক ধরনের উদ্বেগ, উত্তেজনা বিরাজ করছে। বর্তমান এই পরিস্থিতিকে ‘উত্তপ্ত তাওয়া-র’ সঙ্গে তুলনা করেছেন তিনি। ফারুকীর কথায়, ‘আমরা মোটামুটি উত্তপ্ত তাওয়া-র উপর বসে আছি।
অনেকেই যেতে আসতে তাওয়া-র নিচের আগুনে তুশ ছুঁড়ে দিচ্ছে, কেউ বা দিচ্ছে ঘি। সামনের ডিসেম্বর আসতে আসতে এই তাওয়া-র অবস্থা কি হয়- এই নিয়ে বড় আতঙ্কে আছি। আমি নিশ্চিত বাংলাদেশের বেশিরভাগ মানুষই এরকম একটা উৎকন্ঠার মধ্যে আছেন। এই উৎকন্ঠা একমাত্র দূর করতে পারত আমাদের দূরদর্শিতা, আমাদের দিলের রহম, আর সহাবস্থানে ইচ্ছুক মন।’ তিনি আরও লিখেছেন, ‘আমাদের সবচেয়ে বড় সমস্যা আমাদের সকল কমিটিই নির্মূল কমিটি। আমাদের সকল আদর্শই অপর আদর্শকে বিনাশ করার মধ্যেই নিজের গৌরব খুঁজে পায়! এখানে যে দল ক্ষমতায় থাকে, তারা ক্ষমতার বাইরের দলকে নিশ্চিহ্ন করতে চায়! এটা পালাক্রমে চলতেই থাকে, মাত্রার তারতম্য থাকে শুধু। এই নিশ্চিহ্ন করার বাসনা ব্যক্তিজীবনেরও এত গভীরে চলে গেছে যে, (ঘাতক-দালাল নির্মূল কমিটির) শাহরিয়ার কবিরকে না চেনার অপরাধে সাফা কবিরকে দেশের বাইরে পাঠিয়ে দিতে মন চায় অনেকের। আমাকেও এরকম বহু মব ট্রায়ালে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হয়েছে। কোনো কোনো ট্রায়ালে আবার ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে।’ বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রসঙ্গ টেনে ফারুকী লিখেছেন, ‘২০১৪ বা ১৫ সালের দিকে একটা লেখায় লিখেছিলাম, বাংলাদেশে আওয়ামী লীগ-বিএনপি একটা বাস্তবতা। আওয়ামী লীগের পক্ষে বিএনপি সমর্থক কোটি কোটি মানুষকে বঙ্গোপসাগরে ফেলে দেওয়া সম্ভব নয়। বিএনপির পক্ষেও উলটোটা সম্ভব নয়। এমনকি জামায়াতে ইসলামী প্রায় দশ বছর প্রবল চাপের মুখে থেকেও সেদিন সমাবেশে দেখিয়েছে, আপনি চাইলেই কোনো একটা আদর্শে বিশ্বাসী মানুষদের মুছে দিতে পারেন না। বরং এই চেষ্টায় আখেরে যেটা হয়, সেটা হলো আমাদের কালেকটিভ শক্তির ক্ষয় ও জাতির প্রাণ শক্তি ক্ষয় হয়।’ এই পরিচালক আরও বলেন, ‘আমরা তো অনেক কিছুই ছেড়ে আসছি। উন্মুক্ত স্থানে টয়লেট করা বাদ দিয়েছি। অ্যানালগ ফোনের জায়গায় মোবাইল টেপা শিখেছি। একসঙ্গে থাকাটা কেন শিখতে পারবো না? কেন এটা বুঝতে চাইব না, সবাই আমার মতো একই দল করবে না, একই স্রষ্টায় বিশ্বাসী হবে না, সবাই একই রকম খাবার খাবে না, একইভাবে ভালোবাসবে না? কেন এটা বুঝতে চাইবো না, যার যার স্টেক নিয়ে সমাজের সব পক্ষই পাশাপাশি থাকবে? তর্ক হবে, বিতর্ক হবে, কিন্তু নির্মূলের ব্যর্থ চেষ্টা হবে না। সময় এসেছে সকল নির্মূল কমিটির দোকান বন্ধ করে দেওয়ার।’উল্লেখ্য, মোস্তফা সরওয়ার ফারুকী উভয় বাংলায় জনপ্রিয় অভিনেত্রী নুসরত ইমরোজ তিশা-র স্বামী।‘সব নির্মূল কমিটিগুলির দোকান বন্ধ করতে হবে’: বাংলাদেশের রাজনীতি নিয়ে সরওয়ার ফারুকী
সুস্মিতা
প্রকাশিত:
২০ জুন ২০২৩, ০৯:৩৬
আরও খবর
জীবনের নিরাপত্তা নিশ্চিত না হলে রোহিঙ্গাদের ফেরত নয়: মালয়েশিয়ার স্পষ্ট বার্তা
আগস্টে অ্যাকাউন্টে কবে ঢুকবে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? ভুয়ো উপভোক্তা রুখতে কড়া সমীক্ষার নির্দেশ
'জেলে ভরলেও আমি দেশে ফিরবই', ক্ষমতাচ্যুতির বর্ষপূর্তিতে দিল্লি থেকে বার্তা শেখ হাসিনার
ইতিহাসে প্রথম! কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড রাজ্য বিধানসভার মার্শাল
মোদীর ভিডিয়ো সরিয়ে দেওয়ার পর কেন্দ্রের কাছে ক্ষমা চাইলেন মেটার সিইও জ়ুকেরবার্গ
মোদীর ভিডিয়ো সরিয়ে দেওয়ার পর কেন্দ্রের কাছে ক্ষমা চাইলেন মেটার সিইও জ়ুকেরবার্গ
আসন পুনর্বিন্যাস বিল নিয়ে জট কাটাতে রাহুলের দ্বারস্থ রিজিজু, পালটা শর্ত চাপাল কংগ্রেস
আসন পুনর্বিন্যাস বিল নিয়ে জট কাটাতে রাহুলের দ্বারস্থ রিজিজু, পালটা শর্ত চাপাল কংগ্রেস
আগামী কয়েকদিন চলবে বৃষ্টি, দুর্যোগের মাঝেই পশ্চিম মেদিনীপুরে বজ্রপাতে মৃত ৪
আগামী কয়েকদিন চলবে বৃষ্টি, দুর্যোগের মাঝেই পশ্চিম মেদিনীপুরে বজ্রপাতে মৃত ৪
ছাত্রবিক্ষোভে বলপ্রয়োগ নয়, পুলিশকে আরও সংযমী হওয়ার বার্তা সুপ্রিম কোর্টের
ছাত্রবিক্ষোভে বলপ্রয়োগ নয়, পুলিশকে আরও সংযমী হওয়ার বার্তা সুপ্রিম কোর্টের
পরিবার পিছু ১২০০ টাকা পঞ্চায়েত কর বৃদ্ধির খবর সম্পূর্ণ ভুয়ো, বিজ্ঞপ্তি দিয়ে জানাল রাজ্য
পরিবার পিছু ১২০০ টাকা পঞ্চায়েত কর বৃদ্ধির খবর সম্পূর্ণ ভুয়ো, বিজ্ঞপ্তি দিয়ে জানাল রাজ্য
প্রথম আন্দোলনের সাফল্যের পর এবার ঝাড়খণ্ডের দিকে নজর ককরোচ জনতা পার্টির, রাজনীতিতে যোগের জল্পনা ওড়ালেন প্রতিষ্ঠাতা
প্রথম আন্দোলনের সাফল্যের পর এবার ঝাড়খণ্ডের দিকে নজর ককরোচ জনতা পার্টির, রাজনীতিতে যোগের জল্পনা ওড়ালেন প্রতিষ্ঠাতা
সর্বাধিক পাঠিত
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
রাজ্য সরকারি কর্মীদের জন্য পুজোর উপহার, ১ অক্টোবর থেকে বর্ধিত মহার্ঘ ভাতা
ভারতীয় নৌ ও বায়ুসেনায় গুরুত্বপূর্ণ রদবদল, শীর্ষ পদে দায়িত্ব নিলেন এএন প্রমোদ ও তেজপাল সিং
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
রাজ্যে সপ্তাহজুড়ে বর্ষার দাপট, দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া ও উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা
রাজ্যে সপ্তাহজুড়ে বর্ষার দাপট, দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া ও উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা
আগামী ৪ আগস্ট থেকে শুরু নিট-ইউজি কাউন্সেলিং, ৮ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু
আগামী ৪ আগস্ট থেকে শুরু নিট-ইউজি কাউন্সেলিং, ৮ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
জঙ্গিযোগে ধৃত হামিমের গোপন কারখানার হদিস হাওড়ায়, নেপথ্যে পাক গুপ্তচর সংস্থা