বার্ধক্য ভাতা ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১,৫০০ টাকা করার সিদ্ধান্ত আগেই জানিয়েছিল রাজ্য সরকার। এবার সেই বর্ধিত হারে ভাতা দেওয়ার প্রক্রিয়া শুরু হতে চলেছে। নবান্ন সূত্রে খবর, আগামী সোমবার, ৭ সেপ্টেম্বর থেকে রাজ্যের প্রায় ৬০ লক্ষ ষাটোর্ধ্ব উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১,৫০০ টাকা করে বার্ধক্য ভাতা পাঠানো শুরু হবে। এক থেকে দু’দিনের মধ্যেই সমস্ত উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। একই দিনে কয়েকজন উপভোক্তাকে বর্ধিত হারে বিধবা ভাতা এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের আর্থিক সহায়তাও দেওয়া হবে।
আরও পড়ুন:
এই ৬০ লক্ষ উপভোক্তার মধ্যে প্রায় ২০ লক্ষ জাতীয় সামাজিক সহায়তা প্রকল্পের আওতায় কেন্দ্রীয় সাহায্য পান। ৬০ থেকে ৭৯ বছর বয়সিদের জন্য কেন্দ্র ২০০ টাকা এবং ৮০ বছরের বেশি বয়সিদের জন্য ৫০০ টাকা দেয়। বাকি অর্থ এতদিন রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে দিয়ে ১ হাজার টাকা করে ভাতা দিত। এবার মোট ভাতার পরিমাণ বেড়ে ১,৫০০ টাকা হচ্ছে।
আরও পড়ুন:
বাকি ৪০ লক্ষ উপভোক্তাকে রাজ্যের নিজস্ব প্রকল্পের মাধ্যমে ভাতা দেওয়া হবে।
তাঁদের জন্য সম্পূর্ণ খরচই বহন করবে রাজ্য। ৭ সেপ্টেম্বর নবান্ন সভাঘর থেকে আনুষ্ঠানিকভাবে বর্ধিত হারে বার্ধক্য ভাতা দেওয়ার সূচনা করবেন মুখ্যমন্ত্রী। টাকা পাঠানোর ক্ষেত্রে যাতে কোনও সমস্যা না হয়, সে জন্য ইতিমধ্যেই জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেছে নবান্ন।আরও পড়ুন:
প্রশাসনিক সূত্রে আরও জানা যাচ্ছে, ভবিষ্যতে এই ভাতার পরিমাণ আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। নতুন অর্থবর্ষ থেকে বার্ধক্য ভাতা ২ হাজার টাকা করার বিষয়েও ভাবনাচিন্তা চলছে।